প্রথম দুই ম্যাচ জিতে ২০২৩ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে নিউজিল্যান্ডের। নেট রানরেটে এগিয়ে থাকায় ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে আফগানিস্তানতে উড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছে ঠিকই। কিন্তু ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে নেট রানরেট মাইনাসে চলে গেছে সাকিব আল হাসানের দলের। দুই রকম অবস্থায় রেখে আগামীকাল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ধর্মশালায় বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয়ে যায় ১৫৬ রানে। একই মাঠে গত পরশু ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুতে বাংলাদেশ ভড়কে গেলেও পরে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬৪ রানের পাহাড় গড়া ইংল্যান্ডের ৯ উইকেট তুলতে পেরেছেন সাকিবরা। প্রতিপক্ষের ১৯ উইকেটের ১১টাই তুলেছেন বাংলাদেশের স্পিনাররা। সাকিব, শেখ মেহেদি হাসান নিয়েছেন ৪টি করে উইকেট আর ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে চেন্নাইয়ের উইকেট অনেকটা স্পিন বান্ধব। এখন পর্যন্ত চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ হয়েছে সাতটি। ৭ ম্যাচে স্পিনাররা নিয়েছেন ৩৫ উইকেট, ইকোনমি ৪.৫২ ও বোলিং গড় ২১.৫৪। এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্পিনারদের দারুণ বোলিং তো রয়েছেই। আর স্পিন বান্ধব উইকেট পেলে কতটা ভয়ঙ্কর যে সাকিব-মিরাজরা হয়ে উঠতে পারেন তা তো সবারই জানা। উইলিয়ামসনও যেন তা-ই বোঝাতে চেয়েছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক আজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা জানি যে আগামীকাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই টুর্নামেন্ট যেকোনো দল যে কাউকেই হারিয়ে দিতে পারে, সেটা জেনেই আমরা এখানে খেলতে এসেছি। এটাই কোনো একটা টুর্নামেন্টকে রোমাঞ্চকর করে তোলে। কন্ডিশন বদলাতে থাকে প্রতি মুহূর্তে। ভেন্যু থেকে ভেন্যুতে গেলে কন্ডিশন অনেক বদলায়। আর অবশ্যই মনে করি যে দুই দলেরই ভালো স্পিনার আছে। নিঃসন্দেহে তারাই ম্যাচে অনেক বেশি অবদান রাখবেন।’
ওয়ানডেতে ভারতের মাঠে এখন পর্যন্ত উইলিয়ামসন খেলেছেন ১১ ওয়ানডে। ১১ ম্যাচে ৩৩.১৬ গড় ও ৭২.২৩ স্ট্রাইকরেটে করেছেন ৩৯৮ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন তিনি। ১১৮ রানের ইনিংসটি ২০১৬ সালে খেলেছেন ভারতের বিপক্ষে। তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তো রয়েছেই। সে হিসেবে ভারত তো তাঁর ‘দ্বিতীয় বাড়ি’। উইলিয়াম অবশ্য তা মনে করছেন না, ‘আমার মতে, শুধু ভারতই নয়্। যেকোনো দেশে, বিশেষ করে বৈশ্বিক ইভেন্টে আপনি যখন খেলবেন, সেখানে একই ভেন্যুতে অনেক ম্যাচ থাকে। খুব দ্রুতই পিচের পরিবর্তন হবে। তাই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আলাদা মনে হবে। আপনাকে খুব দ্রুতই মানিয়ে নিতে হবে।’

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
২৫ মিনিট আগে
ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
২ ঘণ্টা আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
৩ ঘণ্টা আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একের পর এক উইকেট পাওয়া হাসানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সতীর্থরাও। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি দল।
৩ ঘণ্টা আগে