কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর বেশ লম্বা সময়ের জন্য বিশ্রাম পেয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচ দিনের সেই বিশ্রাম শেষ হচ্ছে আগামীকাল। গা ঝাড়া দিয়ে মহেন্দ্র সিং ধোনিদের এবার মাঠের লড়াইয়ে ফেরার পালা। আগামীকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই।
এখন পর্যন্ত যে পারফরম্যান্স, হাইভোল্টেজ এই ম্যাচে মোস্তাফিজুর রহমানের একাদশে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ম্যাচটা মুম্বাইয়ে বলেই কিছু শঙ্কা রয়ে যায়। এখন পর্যন্ত চেন্নাই এবারের আইপিএলে যে পাঁচ ম্যাচ খেলেছে, তার তিনটিই নিজেদের মাঠ চিপুকে। তিনটিতেই জিতেছে তারা। তবে হেরেছে বিশাখাপত্তনম ও হায়দরাবাদে।
এবারও যেহেতু অ্যাওয়ে ম্যাচ, সে কারণে মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়ে যায়। তবে চিপুকে কলকাতার বিপক্ষে বাংলাদেশি পেসার আরেকবার প্রমাণ করে দিয়েছেন, চাপ সামলাতে পারেন। সেই ম্যাচে ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তার আগের তিন ওভারেও খুব বেশি রান দেননি। কলকাতার বিপক্ষে ফিজের বোলিং ফিগার ছিল এমন—৪-০-২২-২।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কাজে ঢাকায় আসার কারণে হায়দরাবাদে সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মোস্তাফিজ। সেই ম্যাচে হারে চেন্নাই। তবে কলকাতার বিপক্ষে ফিরেই পুরোনো ঝলক দেখান ২৮ বছর বয়সী তারকা। এমন পারফরম্যান্সের পরও যদি ফিজ মুম্বাইয়ের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েন, তবে সেটি হবে নিতান্তই দুর্ভাগ্যের বিষয়।
তবে আগামীকাল মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পেলেই হয়তো আবারও পার্পল ক্যাপ নিজের মাথায় পরতে পারবেন মোস্তাফিজ। কলকাতার বিপক্ষে ২ উইকেট নেওয়ার পর আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিকে দেওয়া এই সম্মানসূচক টুপি তাঁর মাথায় পরিয়ে দিয়েছিলেন চেন্নাই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
কিন্তু চেন্নাইয়ের এই কদিনের বিশ্রামে পার্পল ক্যাপ হাতছাড়া হয়েছে ফিজের। সেটি এখন ৫ ম্যাচে ১০ উইকেট নেওয়া মুম্বাইয়ের জসপ্রিত বুমরার কাছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫ উইকেট নেন ভারতীয় পেসার। আরেক ভারতীয় যুজবেন্দ্র চাহালও ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। কিন্তু ইকোনমি রেটে বুমরার চেয়ে পিছিয়ে রাজস্থান রয়্যালস স্পিনার। ৯ উইকেট নিয়ে তাঁদের পরে মোস্তাফিজ। তবে এক ম্যাচ কম খেলেছেন তিনি।
এবারের আইপিএলের শুরুতেই পার্পল ক্যাপ ফিজের মাথায় ওঠে। সেটি মাঝখানে হাতছাড়া হলেও কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্ধার করেন। এবারও হয়তো মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়াংখেড়ের তারকা বুমরা থেকে সেটি নিয়ে নিতে পারেন বাংলাদেশি পেসার।
এবারের আইপিএলে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে চেন্নাই। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা। শীর্ষে থাকা রাজস্থানের পয়েন্ট ৮। পয়েন্ট তালিকার মতো পার্পল ক্যাপ নিয়েও লড়াই জমেছে এই তিন দলের বোলার—বুমরা, চাহাল ও মোস্তাফিজের মধ্যে।

ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ নিপুণভাবে তা সামাল দেয়। বিশেষ করে সুরমা জান্নাত ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি আক্রমণ রুখে দেন। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্য
১৩ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। এই ম্যাচ শুরুর আগে ভীষণ চাপে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেসহ রিয়ালের ছয় ফুটবলার একটু এদিক হলেই হতে পারেন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে
ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)—সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর ইসিবিকে ধুয়ে দিলেন আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।
৪ ঘণ্টা আগে