রংপুরের সামনে বড় কোনো লক্ষ্য ছিল না। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানে ৬ উইকেটে হারিয়েছে তারা। হারের শঙ্কা তখনই উঁকি দিচ্ছিল রংপুরের দিকে। তবে তখনো ক্রিজ কামড়ে ছিলেন বাবর আজম।
বাবরকে ফেরাতে না পারার খেসারত শেষ পর্যন্ত দিতেই হলো সিলেটকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ এক ফিফটিতে রংপুরকে জেতালেন এই পাকিস্তানি ব্যাটার। বাবরকে সঙ্গ দিয়ে ৩৫ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। যার কল্যাণে ১০ বল আগেই ৪ উইকেটে ম্যাচ জিতে যায় রংপুর। বিপরীতে এবারের বিপিএলে টানা দ্বিতীয় হার দেখল বর্তমান রানার্সআপ সিলেট।
বোলিংয়ের শুরুটা কী দুর্দান্তই না ছিল সিলেটের। রংপুরের প্রথম সাত ব্যাটারের মধ্যে ৬ জনই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। এর মধ্যে ৩ ব্যাটার রানের খাতাই খুলতে ব্যর্থ হয়েছেন। ৭ম ওভারে লঙ্কান স্পিনার দুশান হেমন্তই নিয়েছেন—শামীম হোসেন, মোহাম্মদ নবী ও শেখ মেহেদী হাসানের উইকেট।
সপ্তম উইকেটে মূলত খেলার গতিপথ বদলে দেন বাবর ও আজমতউল্লাহ। ৬৮ বলে ৮৬ রানের ম্যাচ জেতানো জুটিটা গড়েছেন দুজনে। ৪৯ বলে ৬টি চারে বাবর ৫৬ এবং ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ। সিলেটের হয়ে হেমন্ত ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল রংপুর ও সিলেট। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ দুই দলের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচেও ব্যাটিংটা একদমই ভালো হয়নি টস হেরে আগে ব্যাটিং করা সিলেটের।
রংপুরের ঘূর্ণি জাদুতে ১২০ রানে থেমেছে সিলেটের ইনিংস। ব্যাটিংয়ে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় তারা। তাদের বড় স্কোরের পথটা শুরুতেই সংকীর্ণ করে তোলেন রংপুরের বোলাররা। এর মধ্যে একটা রান-আউট ছাড়া বাকি চার উইকেট নিয়েছেন স্পিনাররা।
ওপেনিংয়ে নেমে ১৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি চার ব্যাটার। মোহাম্মদ মিঠুন ৫, মাশরাফি বিন মুর্তজা ৬, ইয়াসির আলি রাব্বি ৯ ও জাকির হাসান ফেরেন ১ রানে। ষষ্ঠ উইকেটে বেনি হাওয়েল ও বেন কাটিং বিপর্যয় সামলিয়ে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। ৫৬ বলে ৬৮ রানের দারুণ এক জুটিও গড়েছেন দুজনে।
১৮তম ওভারে কাটিংকে ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন পেসার রিপন মন্ডল। ৩১ বলে ৩১ রানে ফেরেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কাটিং। এরপর দ্রুত হাওয়েলকেও ফেরান রিপন। ৩৬ বলে ৪৩ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট। রংপুরের স্পিনার শেখ মেহেদী ৪ ওভারে ১৮ রানের বিপরীতে ২টি, রিপনও ২টি, একটি করে উইকেট নিয়েছেন নবী ও হাসান মুরাদ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে