ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল হতে নিজেদের কাজ সেরে রেখেছে পাকিস্তান। সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এখন ম্যাথ্যু হেইডেন যেন চাইছেন, অ্যাডিলেডে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিক ভারত।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপে অনেকবার মুখোমুখি হলেও ফাইনালে মুখোমুখি হয়নি। ১৫ বছর পর আবার সেই স্বপ্নের ফাইনাল হওয়ার সুযোগ রয়েছে। অ্যাডিলেডে যদি ভারত আগামীকাল ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে ১৩ নভেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান সম্ভাব্য ফাইনাল প্রসঙ্গে হেইডেন বলেন, ‘আমি চাই ভারতের বিপক্ষে খেলতে। এটা অসাধারণ হবে।’
সিডনিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০ ওভারে ৪ উইকেটে নিউজিল্যান্ড করে ১৫২ রান। শাহিন আফ্রিদি নিয়েছেন দুই উইকেট এবং মোহাম্মদ নওয়াজ নিয়েছেন এক উইকেট। নিউজিল্যান্ডকে বেশিরভাগ সময়ে হাত খুলে খেলতে দেননি পাকিস্তানের বোলাররা। আর ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান এগিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।
বাবর-রিজওয়ান জুটি এবং পাকিস্তানের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রত্যেকে বাবর এবং রিজওয়ানকে নিয়ে কথা বলবে। এই দুজন পাকিস্তানের হয়ে অনেক দিন ধরে দারুণ খেলছে। তবে আমাদের বোলাররা দুর্দান্ত কাজ করেছে। এই মাঠে বোলারদের মানিয়ে নিতে হয় এবং আমরা শাহিনকে পেয়েছি। বল একবার রিভার্স সুইং করলে তাকে সামলানো কঠিন। হারিস ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে।’
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৯ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে