প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বিশ্বকাপের আগে দুই দলের জন্য সবশেষ কোনো আন্তর্জাতিক সিরিজ ছিল ঠিকই। তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এই সিরিজ দেখে নাজমুল হাসান পাপন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। হিউস্টনে ২১ ও ২৩ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জয়ের সুযোগ থাকলেও বাংলাদেশ জিততে পারেনি। প্রথম ম্যাচে শেষ ৪ ওভারে ৫৫ রানের সমীকরণ যুক্তরাষ্ট্র মিলিয়ে ২১ বলে। পরের ম্যাচ তো বাংলাদেশের হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। শেষ ৩ ওভারে হাতে ৪ উইকেট নিয়ে ২১ রান দরকার হলেও নাজমুল হোসেন শান্তর দল হেরে গেছে ৬ রানে। চলতি সপ্তাহের শনিবার তৃতীয় টি-টোয়েন্টি ৫০ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে বাংলাদেশ এড়িয়েছে ধবলধোলাই। পাপন আজ এক অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনে গিয়ে মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমের। বিসিবি সভাপতি বলেন, ‘যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুই খেলা দেখে মনে হয়েছে তারা কিছুই পারে না। আবার তৃতীয়টা দেখে মনে হয়েছে তারা তো অসাধারণ।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে ‘ডি’ গ্রুপে পড়েছে, সেটাকে আক্ষরিক অর্থেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যায়। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল পড়েছে বাংলাদেশের গ্রুপে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ নেপাল, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে বাংলাদেশের বেগ পেতে হয়েছে। এমনকি টি-টোয়েন্টি ম্যাচে বর্তমানে এত চমক দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করা কঠিন। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে পাপন বলেন, ‘প্রত্যাশা...আমি একটা জিনিস আপনাদের বলে দিই, যে যত কথাই বলুক যে ছেলেরা খেলতে গেছে, তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস যে তাদের সামর্থ্য আছে। খেলার আসল দিন খেলতে পারলেই ভালো খেলবে। আমরা চাই তারা ভালো খেলুক। হারা জেতা কোনো ব্যাপার না। আমরা চাই তারা তাদের সেরা খেলাটা খেলতে পারুক।’
সুইমিং ফেডারেশনে পাপন শুধু কথা বলতে চাইলেন সাঁতার নিয়েই। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আপনাদের একটা কথা বলি। আজ আমি কোথায় এসেছি? সাঁতারে এসেছি। সাঁতারের বাইরে আমি কথা বলতে চাই না একটাই কারণে। যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি, তাহলে আপনারা ক্রিকেট নিয়ে কথা বলবেন ও দেখাবেন। ফুটবল নিয়ে কথা বললে ফুটবল উঠে যাবে। আজকে আমাদের একটাই। সেটা হচ্ছে সাঁতার। সাঁতারেই থাকতে চাই। আপনারা যদি এ ব্যাপারে জানতে চান, তাহলে কাল আসেন, পরশু আসেন। যে কোনো দিন এলে আমার আপত্তি নেই। যে-ই দিন যে অনুষ্ঠানে যাচ্ছি, আমি চাই সেটাই আপনারা প্রচার করেন।
আরও পড়ুন:

আজ গ্রুপ পর্বের নির্ধারণী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে পরাজিত হলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ও জয় ইসলাম উভয়ই ৩-০ গেমে জয়লাভ করেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জিতলে নিশ্চিত হয় সোনা।
২ ঘণ্টা আগে
একসঙ্গে ছয় মাঠে ম্যাচ পরিচালনার প্রস্তাব এসেছে। সঙ্গে প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না এবারের ডিপিএলে। আজকের সভায় উপস্থিত ছিলেন ১০ ক্লাবের প্রতিনিধি। খেলা বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
কার্দোসোর অবিশ্বাস্য স্পেলটি শুরু হয় হ্যাটট্রিক দিয়ে, যা লেসোথোকে শুরুতেই প্রচণ্ড চাপে ফেলে দেয়। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও ৪টি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তৃতীয় ওভারে এসে তাঁর শিকার আরও দুই উইকেট। লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কেবল ২ মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ এখনই যেন এই টুর্নামেন্টের দামামা বেজে গেছে। ভক্ত-সমর্থকেরা প্রিয় দলের ম্যাচ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
৭ ঘণ্টা আগে