লক্ষ্য ছিল একটাই—ধবলধোলাই এড়ানো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১০ উইকেটে ৫০ বল হাতে রেখেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটিই রেকর্ড জয় বাংলাদেশের।
আগের দুই ম্যাচ ব্যাটিংব্যর্থতার কারণে হারলেও এদিন ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছে দল। ওভারপ্রতি ৮ রান তুলে ৪৮ রানে কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে পাওয়ার প্লে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ শেষ করেছেন দুই ওপেনার—দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার; গড়েছেন ১০৮ রানের অবিছিন্ন জুটি। ৪২ বলে ৫৮* করেছেন তানজিদ, সৌম্যের রান ২৮ বলে অপরাজিত ৪৩।
দলের সহজ ও সান্ত্বনার জয়ের এ ভিতটা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে গড়ে দিয়েছিলেন বোলাররাই। এখানে অবশ্য আলাদা করে বলতেই হয়, মোস্তাফিজুর রহমানের কথা। ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটারমাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, বাংলাদেশের পক্ষেও কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার প্রথম ঘটনাও এটি। মোস্তাফিজের রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানও। ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। আর নামের পাশে ১৪ হাজারেরও বেশি রান থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করার একমাত্র কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ভার যুক্তরাষ্ট্র অবশ্য এদিন চার পরিবর্তন এনে একাদশ সাজায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ছাড়াও অলরাউন্ডার স্টিভেন টেইলর, অলরাউন্ডার হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খানকে বিশ্রামে রাখে তারা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আন্দ্রিয়েস গাউস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪ / ৯ (গাউস ২৭, জাহাঙ্গীর ১৮, অ্যান্ডারসন ১৮; মোস্তাফিজ ৬ / ১০, রিশাদ ১ / ৭, সাকিব ১ / ২৩, তানজিম ১ / ৩২)।
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮ / ০ (তানজিদ ৫৮ *, সৌম্য ৪৩ *)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটেজয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: মোস্তাফিজুর রহমান।

আজ গ্রুপ পর্বের নির্ধারণী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে পরাজিত হলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ও জয় ইসলাম উভয়ই ৩-০ গেমে জয়লাভ করেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জিতলে নিশ্চিত হয় সোনা।
২ ঘণ্টা আগে
একসঙ্গে ছয় মাঠে ম্যাচ পরিচালনার প্রস্তাব এসেছে। সঙ্গে প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না এবারের ডিপিএলে। আজকের সভায় উপস্থিত ছিলেন ১০ ক্লাবের প্রতিনিধি। খেলা বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
কার্দোসোর অবিশ্বাস্য স্পেলটি শুরু হয় হ্যাটট্রিক দিয়ে, যা লেসোথোকে শুরুতেই প্রচণ্ড চাপে ফেলে দেয়। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও ৪টি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তৃতীয় ওভারে এসে তাঁর শিকার আরও দুই উইকেট। লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কেবল ২ মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ এখনই যেন এই টুর্নামেন্টের দামামা বেজে গেছে। ভক্ত-সমর্থকেরা প্রিয় দলের ম্যাচ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
৭ ঘণ্টা আগে