
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়ছেন? তাহলে আপনার জন্য এসেছে দারুণ একটি সুযোগ। দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সার্ভিস অ্যাম্বাসেডর—অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে কর্মী নেবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর—অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
অতিরিক্ত যোগ্যতা: ব্যাংকিং প্রক্রিয়া ও এমএস অফিসসহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ন্যূনতম ২১ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল, ২০২৬।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। ৯ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষার বাংলা ও ইংরেজি অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি। এসব বিষয়ে কীভাবে ভালো করা যায়, সে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে...
২ দিন আগে
বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ১৯তম গ্রেডে বেসামরিক পদে কর্মচারী (কারিগরি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রতিষ্ঠানটির তাদের সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে ৯০টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩ দিন আগে