‘আমাদের পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাই’—কাল এভাবেই সুইজারল্যান্ড-মঙ্গোলিয়া-তাজিকিস্তানে স্বাগত জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এখন এশীয় ক্রিকেটের উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন আইসিসিতে।
আমিনুল কেন স্বাগত জানালেন সুইজারল্যান্ড-মঙ্গোলিয়া-তাজিকিস্তানে, বুঝতেই পারছেন। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নিচ্ছে আইসিসি। কাল আইসিসির ৭৮তম বার্ষিক সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
গত পরশু আইসিসি জানিয়েছে আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করাও তাদের পরিকল্পনায় আছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ওমানে আয়োজন করার ঘোষণা দিয়েছে আইসিসি। আর সর্বশেষ সভায় তিনটি নতুন দেশকে দেওয়া হলো সদস্য পদ।
নতুন তিন দেশের মধ্যে মঙ্গোলিয়া এশিয়ার ২২তম ও তাজিকিস্তান ২৩তম এবং সুইজারল্যান্ড ইউরোপের ৩৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেয়েছে। এই তিন দেশের অন্তর্ভুক্তিতে আইসিসির সদস্য এখন মোট ১০৬টি। সেখানে সহযোগী সদস্য ৯৪টি।
মঙ্গোলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে দেশটির ক্রীড়া প্রশাসনের অধীনে নেওয়া হয়। পরে প্রাথমিকভাবে ১৬টি স্কুলের ছেলেদের কোচিং করিয়ে স্কুল ক্রিকেটের মাধ্যমে ধীরে ধীরে ক্রিকেট কাঠামো গড়ে উঠে। ধীরে ধীরে নারী ক্রিকেটারদেরও অগ্রাধিকার দেওয়া শুরু হয়।
মঙ্গোলিয়ার তুলনায় সুইজারল্যান্ডের ক্রিকেট ইতিহাস অনেক পুরোনো। ১৮১৭ সালে ক্রিকেটের সঙ্গে সুইসদের প্রথম পরিচয় হয়। আর ২০১৪ সালে এসে প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
১৭ মিনিট আগে
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে