টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে পুরো দৃশ্যপটই পাল্টে দিয়েছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে আফগানরা। এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেওয়ার পর আজ তাদের সামনে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।
চেন্নাইয়ে আরেকটি অঘটন ঘটানোর লক্ষ্যে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘আমরা বোলিং করতে চাই। কারণ, দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব রাখতে পারে। আমরা চেষ্টা করব প্রতিপক্ষকে কম রানে আটকাতে। সর্বশেষ জয়ের আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগাতে চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে খেলা একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। তবে টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে একটিতেও না হারা নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এনেছে। পরিবর্তনটা অবশ্য আগে থেকেই জানা ছিল। বাংলাদেশের বিপক্ষে ফেরার ম্যাচে আবারও চোট পান কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন প্রথম ম্যাচে খেলা উইল ইয়ং।
আফগানিস্তানের একাদশ—
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
নিউজিল্যান্ডের একাদশ—
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
১ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৩ ঘণ্টা আগে