আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ হয়েছে কিন্তু সাকিব আল হাসানের নাম নেই—এ রকম কখনো কি দেখা গেছে গত ১৭ বছরে? আইসিসির নিষেধাজ্ঞার একটা বছর বাদে সাকিবকে রেখেই সব সময় র্যাঙ্কিং করতে হয়েছে আইসিসিকে। কিন্তু এবার একটু অচেনা বিষয়ের সঙ্গেই পরিচিত হতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে। আইসিসি তাদের টি-টোয়েন্টির যে সক্রিয় খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে নেই সাকিবের নাম।
কেন নেই, সে তো বোঝাই যাচ্ছে। কদিন আগে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সের হিসাব-নিকাশ হবে না এই দুটি সংস্করণে। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট নিয়ে এখনো ‘যদি-কিন্তু’ রয়েছে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব যে টেস্টের ইতি টানার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে রয়েছে সংশয়। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই সংস্করণের র্যাঙ্কিং থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটারের নাম সরিয়ে ফেলেছে আইসিসি। যেদিন ওয়ানডেকে বিদায় বলবেন, তখন থেকে এখানেও তাঁর নাম থাকবে না।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়েছে আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে। আজ ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহীদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।
৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশে দেওয়ার ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করেছিল ভারত। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ওপর দিয়ে গেছে ছক্কা-চারের ঝড়। পিছিয়েছেন তাঁরা তিনজনই। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মোস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।
আরও খবর পড়ুন:

১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৩৮ মিনিট আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
৪৩ মিনিট আগে
জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
১ ঘণ্টা আগে
জাপানের নিসশিন সিটির কোরোগি অ্যাথলেটিক পার্কের ক্রিকেট মাঠ কেমন, সেটি সম্পর্কে বিস্তারিত বলা নেই এশিয়ান গেমসের ওয়েবসাইটে। তবে সাইটে থাকা মাঠের ছবি দেখে মনে হতে পারে, জাপানের মতো সহযোগী দেশ যতটুকু তৈরি করেছে, সেটি যেন অনেক। এশিয়ান গেমসের ক্রিকেট মাঠ তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন শ্রীলঙ্কান কিউরেটর গাম
১ ঘণ্টা আগে