Ajker Patrika

বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে-পাকিস্তান, আইসিসির সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে-পাকিস্তান, আইসিসির সূচি প্রকাশ
নারী ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশসহ খেলবে ১০ দল। ছবি: ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো হতে যাওয়া নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশসহ খেলবে ১০ দল। নভেম্বরের মাঝামাঝি শুরু হবে এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান স্পোর্টস ও সেভেন ডিস্ট্রিক্টস মাঠে হবে ম্যাচগুলো।

পূর্ণ সদস্যের পাঁচ দেশ বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে পাঁচ সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি (পিএনজি), স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। ১০ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, পাকিস্তান, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব শেষে দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে। এরপর হবে ফাইনাল। আইসিসি নারী ক্রিকেট কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংস্করণ অনুমোদন করা হয়েছে। পরে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটিও তা নিশ্চিত করে।

গত বছরের নভেম্বরে প্রথমবার আট দল নিয়ে হয়েছিল আইসিসি নারী ইমার্জিং ট্রফি। এবার হচ্ছে ১০ দলের টুর্নামেন্ট। নারী ক্রিকেটের উন্নয়নের পথ আরও সুদৃঢ় করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হবে নারী ইমার্জিং চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসর।

গ্রুপ ‘এ’: আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, নেদারল্যান্ডস, পাকিস্তান, থাইল্যান্ড, জিম্বাবুয়ে

দ্বিতীয় নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের সূচি

 প্রতিপক্ষ তারিখ
 পাকিস্তান ১২ নভেম্বর
 জিম্বাবুয়ে ১৩ নভেম্বর
 নেদারল্যান্ডস  ১৬ নভেম্বর
 থাইল্যান্ড ১৮ নভেম্বর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত