বলছেন ক্লার্ক

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সুপার এইটের গ্রুপ ওয়ানে বাকি ম্যাচ দুটিতে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুটি ম্যাচেই জিততে হবে সূর্যকুমার যাদবের দলকে। এরপরও শেষ চারে খেলা নিশ্চিত হবে না তাদের; অন্য ম্যাচগুলোর সমীকরণও পক্ষে আসতে হবে। এত সমীকরণের পরও ভারতকে এখনই বাতিলের খাতায় রাখতে চান না ক্লার্ক।
‘বিয়ন্ড ২৩ ক্রিকেট’ পডকাস্টে ক্লার্ক বলেন, ‘ভারত সেমিফাইনালে যেতে না পারলে একজন ভক্ত হিসেবে আপনি অবশ্যই ভীষণ রাগ করবেন এবং অবাক হবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত একটি দল। এই মুহূর্তে এই সংস্করণে বিশ্বের সেরা দল। বিশ্বকাপে তারা চেনা কন্ডিশনেই খেলছে। ভারত যদি সেমিফাইনালে ওঠতে না পারলে এটা বড় ধরনের ধাক্কা হবে। এখনই ভারতকে বাতিলের খাতায় ফেলব চাই না। তারা শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও খেলবে। আর কেউ যদি এটা না ভাবে সেটা বোকামি হবে।’
হার দিয়ে সুপার এইট শুরুর পর ভারতের দারুণ একটি প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ক্লার্ক, ‘আসরের ফেভারিটদের তাদেরই আঙিনায় হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার, অসাধারণ এক জয়। এখন চাপটা ভারতের ওপর এসেছে, যা (কীভাবে চাপ সামলায়) দেখা হবে দারুণ। আমার চোখে এখনো তারা সেরা দল; যে কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে চেনে, সেই বিবেচনায়ও বিশ্বের সেরা দল তারা। তাই আমি এখনো তাদেরকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে।’
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামী ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। সে ম্যাচকে আয়োজকেদের জন্য সেমিফাইনাল নির্ধারক হিসেবে দেখছেন ক্লার্ক, ‘ভারত জিম্বাবুয়েকে হারাবে এটা আশা করতেই হয়। আমি জিম্বাবুয়েকে অসম্মান করছি না। যোগ্য দল হিসেবেই তারা সুপার এইটে জায়গা করে নিয়েছে। তবে আমি মনে করি ভারত তাদের সহজেই হারিয়ে দেবে। ভারতের আসল ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে; দলটি অত্যন্ত আত্মবিশ্বাসে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তারা নিজেদের ওপর আস্থাশীল। আমার মনে হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি নির্ধারণ করে দেবে যে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ক্রীড়াবিদদের বেতন কাঠামোর ভেতরে আনার কথা বারবারই বলে আসছেন আমিনুল হক। ফুটবলারদেরও এর বাইরে রাখতে চান না। নারী ফুটবলাররা বাফুফের চুক্তিবদ্ধ থাকলেও পুরুষ ফুটবলাররা তা নন। জাতীয় দলের হয়ে খেলার কারণে অবশ্য সম্মানী পান তাঁরা। তবে এবার তাঁদের বেতন কাঠামোর ভেতরে আনতে চায়
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলতে হচ্ছে আবহাওয়ার সঙ্গেও। ভারতে কোনো ম্যাচ খেলবে না বলে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশে হুটহাট করে বৃষ্টি নামায় মাঠে নামতে পারবে কি না, সেই দুশ্চিন্তায় তটস্থ সালমান আলী আগা-বাবর আজমরা।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে হট ফেভারিট ভারতের হার নিয়ে আলোচনা যেন থামছেই না। প্রোটিয়াদের কাছে ৭৬ রানের হারের পর সূর্যকুমার যাদবদের নিয়ে সমালোচনায় ব্যস্ত সাবেক ক্রিকেটাররা। এই তালিকার একজন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। দক্ষিণ আফ্রিকা ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে বলেই মনে করছেন তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া এশিয়ার চার দলের মধ্যে তিন দলই পড়েছে এক গ্রুপে। বাংলাদেশের গ্রুপে পড়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলবে নিগার সুলতানা
৩ ঘণ্টা আগে