
দক্ষিণ আফ্রিকার কাছে হট ফেভারিট ভারতের হার নিয়ে আলোচনা যেন থামছেই না। প্রোটিয়াদের কাছে ৭৬ রানের হারের পর সূর্যকুমার যাদবদের নিয়ে সমালোচনায় ব্যস্ত সাবেক ক্রিকেটাররা। এই তালিকার একজন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। দক্ষিণ আফ্রিকা ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে বলেই মনে করছেন তিনি।
ম্যাচের ফলই বলছে দক্ষিণ আফ্রিকার কাছে কতটা অসহায় ছিল ভারত। আহমেদাবাদে এইডেন মার্করামের দলের করা ১৮৭ রানের জবাবে ১১১ রানে অলআউট হয় আয়োজকেরা। এই হারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ১২ ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল ভারত। এর আগে সবশেষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল দলটি। এরপর থেকেই এই সংস্করণের বিশ্বকাপে উড়ছিল ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত ৪৫ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে হেরেছিল তারা।
এমন দারুণ ফর্মের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছে ভারতকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার এইটে পা রাখে সূর্যরা। কিন্তু শেষ আটে নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে প্রশ্নের জন্ম দিয়েছে ভারত। এই হারে সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে গেছে তাদের। নিজেদের বাকি দুটি ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচগুলোতেও চোখ রাখতে হবে ভারতকে।
দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন হরভজন সিং, সুনিল গাভাস্কার, রবিচন্দ্রন অশ্বিনদের মতো সাবেক ক্রিকেটাররা। এই হার ভারতের জন্য উচিত শিক্ষা বলে মন্তব্য করেছেন অশ্বিন। এবার তাঁর সুরেই কথা বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক।
পাকিস্তানের এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা কাজে লেগেছে। তারা একরকম ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে, তুলোধুনা এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই দাপট দেখাচ্ছিল, দক্ষিণ আফ্রিকা তাদের উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং–তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। ক্যাচটি (অভিষেক শর্মার ক্যাচ নিয়েছিলেন করবিন বশ) ধরার সময় তাদের দারুণ সমন্বয় ছিল।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ক্রীড়াবিদদের বেতন কাঠামোর ভেতরে আনার কথা বারবারই বলে আসছেন আমিনুল হক। ফুটবলারদেরও এর বাইরে রাখতে চান না। নারী ফুটবলাররা বাফুফের চুক্তিবদ্ধ থাকলেও পুরুষ ফুটবলাররা তা নন। জাতীয় দলের হয়ে খেলার কারণে অবশ্য সম্মানী পান তাঁরা। তবে এবার তাঁদের বেতন কাঠামোর ভেতরে আনতে চায়
১৬ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলতে হচ্ছে আবহাওয়ার সঙ্গেও। ভারতে কোনো ম্যাচ খেলবে না বলে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশে হুটহাট করে বৃষ্টি নামায় মাঠে নামতে পারবে কি না, সেই দুশ্চিন্তায় তটস্থ সালমান আলী আগা-বাবর আজমরা।
১ ঘণ্টা আগে
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া এশিয়ার চার দলের মধ্যে তিন দলই পড়েছে এক গ্রুপে। বাংলাদেশের গ্রুপে পড়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলবে নিগার সুলতানা
২ ঘণ্টা আগে