বিপিএলে প্লে অফ খেলার আশা এমনিতেই নিভু নিভু করছিল সিলেট স্ট্রাইকার্সের। সেই একটু আশা বাঁচিয়ে রাখতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প উপায় ছিল না তাদের। বিপরীতে বরিশালের জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল তামিম ইকবালের বরিশালই।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে ১৮ রানে হেরেছে সিলেট। ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬৫ রানে থেমে যায় সিলেটের ইনিংস। তাতে শেষ চারের স্বপ্নও ভঙ্গ হয় তাদের। আর ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের পথটা মসৃণ করে রাখল বরিশাল।
ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়িয়ে বিপিএলে অভিষেক ম্যাচ রাঙালেন কাইল মায়ার্স। উইন্ডিজ তারকার অলরাউন্ড পারফরম্যান্সেই মূলত অসহায় আত্মসমর্পণ করে সিলেট। ব্যাট হাতে ৪৮ রান, বোলিংয়ে ৪ ওভারে ১২ খরচে নিয়েছেন ৩ উইকেট।
মায়ার্সের তোপে ৪০ রানেই ৬ উইকেট হারায় সিলেট। সপ্তম উইকেটে বেনি হাওয়েল ও আরিফুল হক ঝোড়ো ব্যাটিংয়ে একটা চেষ্টা চালিয়েছেন, তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫২ বলে ১০৮ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন দুজনে। হাওয়েল ৩২ বলে ৫৩ ও আরিফুল ৩১ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন।
১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রংপুর রাইডার্স। তারা ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ৯ ম্যাচে ১৪ পয়েন্ট আর তিনে থাকা বরিশালের ১২ পয়েন্ট। এর পর ১০ ম্যাচে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অর্জন ১০ পয়েন্ট করে।
রংপুর ছাড়া বাকি চার দলের মধ্যে চলছে প্লে অফের তিনটি জায়গা নিশ্চিতের লড়াই। খুলনা-চট্টগ্রামের মধ্যে একটিও ম্যাচও আছে, সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হয়ে যাবে ১২ পয়েন্ট। অন্যদিকে সিলেটের ১০ ম্যাচে ৬ পয়েন্ট। নিজেদের বাকি দুই ম্যাচে জিতলেও ১০ পয়েন্টের বেশি হবে না তাদের।
গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রত্যাশা মতো স্কোর পায় বরিশাল। মুশফিকুর রহিম ও মায়ার্সের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সিলেটকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় তামিম ইকবালের দল।
সাগরিকায় রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিং পায় বরিশাল। দুই ওপেনার তামিম ও আহমেদ শেহজাদ ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু তাঁদের জুটি বড় হতে দেননি সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে সাকিবের বলে রায়ান বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ২৩ রানে ভাঙে জুটি, ৩ চারে ১১ বলে ১৭ রান করেছেন এ পাকিস্তানি ব্যাটার।
বরিশালের ৪২ রানে ফেরেন আরেক ওপেনার তামিমও। ১৮ বলে ১৯ রান করে এই বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন তানজিম সাকিবের বলে। এর পর হ্যারি টেক্টরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন সৌম্য সরকার (৮)। চতুর্থ উইকেটে মূলত লড়াইয়ের পুঁজি পায় বরিশাল।
বিপর্যয় সামলে মুশফিক-মায়ার্স ৪৮ বলে গড়েছেন ৮৪ রানের দারুণ এক জুটি। পাল্লা দিয়ে রান তুলছিলেন দুজনে, এগোচ্ছিলেন ফিফটির দিকে। ফিফটি পেয়েও যান মুশফিক। ৩২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।
মুশফিক পারলেও ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন মায়ার্স। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উইন্ডিজ অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকেও এসেছে ৩টি করে চার ও ছক্কার বাউন্ডারি। শেষ দিকে ২ ছক্কায় ১৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১২ রান। যার কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৮ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন সিলেটের তানজিম সাকিব।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
৩৬ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
১ ঘণ্টা আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে