
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর, সাম্প্রতিক তথ্যও সেই ইঙ্গিতই দিচ্ছে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান ম্যাচ রিচ ও কনসাম্পশনের দিক থেকে কার্যত ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সংশ্লিষ্ট ম্যাচে ডিজিটাল রিচ ছিল-১৬৩ মিলিয়ন। আইসিসি ইভেন্টের টি–টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি সংখ্যক মানুষ দেখলেন কোনো ম্যাচ। এমনকি এবারের ভারত–পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপ ২০২৪ বিশ্বকাপ ফাইনালের ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের ভিউয়ারশিপের চেয়েও বেশি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। যদিও পরে আইসিসির মধ্যস্থতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত হয় পাকিস্তান। কলম্বোয় ৬১ রানের পরাজয় বরণ করতে হয় সালমান আলি আঘা, বাবর আজমদের।
এবারের আসরে সহযোগী দেশগুলোর দারুণ পারফরম্যান্সের ফলে, গ্রুপ পর্ব শেষ না হতেই ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিজিটাল প্ল্যাটফর্মের সম্মিলিত দর্শক সংখ্যা গত আসরের পুরো টুর্নামেন্টের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে প্রস্তুত।
জিওস্টার’র স্পোর্টস সেলস হেড অনুপ গোবিন্দন বলেন,‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রেক্ষাপট এবং মূল ম্যাচটিসহ সব মিলিয়ে এটি একটি মহোৎসবের রূপ নিয়েছিল। এই রেকর্ড ভাঙা দর্শক সংখ্যা এবং ব্যবহারকারীর হার এটাই ফুটিয়ে তোলে যে, সমর্থকরা সব ধরনের প্ল্যাটফর্মে এই টুর্নামেন্টের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছেন।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৫ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৭ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩২ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪১ মিনিট আগে