
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে হইচই ফেলে দেন নাহিদ রানা। গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের কুপোকাত করায় তরুণ এই ক্রিকেটারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এবার শ্রীলঙ্কা সিরিজে রানা থাকছেন নিজের ছায়া হয়েই।
বাংলাদেশের জার্সিতে রানার পথচলা শুরু গত বছরের মার্চে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ মাসের ক্যারিয়ারে এবারই প্রথম শ্রীলঙ্কায় খেলছেন তিনি। প্রথম লঙ্কা সফর তাঁর কাটছে ভুলে যাওয়ার মতোই। দুই টেস্ট মিলে ৩৯ ওভার বোলিং করে পেয়েছেন ১ উইকেট। ইকোনমি ৪.৮৯। পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমালরা আয়েশি ভঙ্গিতে খেলছেন রানার বল। একমাত্র উইকেটটি আজ কলম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে পেয়েছেন। প্রবাথ জয়াসুরিয়ার যে উইকেটটা রানা পেয়েছেন, সেই ক্যাচ মেহেদী হাসান মিরাজ ধরেছেন দুইবারের চেষ্টায়।
গতির ঝড় তোলা রানার বল হঠাৎ কী করে তাহলে নির্বিষ হয়ে গেল—শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার কামিন্দুর কথায় পাওয়া যাবে এর উত্তর। কলম্বোতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কামিন্দু বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করা বোলারদের মোকাবিলা করতে হবে। ইতিবাচক থেকেই এগিয়েছি আমরা। এটাই।’
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। তৃতীয় দিনে লঙ্কানরা খেলেছে ৩৮.৫ ওভার। ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৫৮ রান করেছেন পাথুম নিশাংকা।নিশাংকার পর দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান করেন দিনেশ চান্দিমাল। কুশল মেন্ডিস ৮৭ বলে ৮৪ রান করেছেন।
২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৬ উইকেটে ১১৫ রানে দিনের খেলা শেষ করেছে। হাতে ৪ উইকেট নিয়ে ইনিংস পরাজয় এড়াতে সফরকারীদের আরও ৯৬ রান করতে হবে। কলম্বোতে চলমান দ্বিতীয় টেস্টের এখনো দুই দিন বাকি। গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্ট হয়ে পড়েছে সিরিজ নির্ধারণী।
১৫ মাসের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে ২৪ উইকেট নিয়েছেন রানা। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে ৪ ইনিংসে ৬ উইকেট পেয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে গত বছর টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের এই গতিতারকার।

পুরো ব্যাপারটায় একটা আশ্চর্য উষ্ণতা আছে। কোনো এজেন্ডা নেই, কোনো স্পনসর নেই, ইন্টারনেটের একটা কোণ শুধু ঠিক করল যে এই মানুষটাকে তারা চেনে, এই মানুষটার পক্ষে তারা আছে।
১০ মিনিট আগে
বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাঁদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণেরাই।
১ ঘণ্টা আগে
সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
২ ঘণ্টা আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে