
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে ভালোভাবে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি ইংলিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রথম কাজটা যেন দারুণভাবেই সারছেন ইংল্যান্ডের ব্যাটাররা।
বাংলাদেশের বিপক্ষে যেন কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছেন জনি বেয়ারস্টোরা। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৬ উইকেটে ৩৮৬ রান। এবারও যেন সেই রকম কিছু করতে চলেছে তারা।
তবে ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন কার্ডিফের মতোই। এবারও টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুরুটাও হলো গত বিশ্বকাপের মতোই। সেবার ওপেনিং জুটিতে বেয়ারস্টো ও জেসন রয় ১০০ ছাড়ানো জুটি গড়েছিলেন। এবারও তাই হলো, বেয়ারস্টো ও ডেভিড মালান ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। বেয়ারস্টো সেই ম্যাচেও করেছিলেন ফিফটি, আজও করেছেন ফিফটি (৫১)।
তবে কার্ডিফে ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন রয়। তাঁর জায়গায় আজ মালান খেলেছেন ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস। সেই ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে ছিল ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ধর্মশালায়ও আজ এ পর্যন্ত ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটাররা। ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
৩৪ মিনিট আগে
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মেস্তায়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা কাতালানরা গোল উৎসব করলেও কোচ হান্সি ফ্লিক মনে করেন, দলের পারফরম্যান্সে এখনো উন্নতির জায়গা আছে।
২ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছিল ফাতিমা সানারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে দলটি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে আজ হংকংয়ের বিপক্ষে ন্যূনতম হার এড়ালেই চলবে পাকি
২ ঘণ্টা আগে
ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
১১ ঘণ্টা আগে