
লর্ডসে সিরিজের ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে লড়াই চলছে সমানে সমান। কখনো ম্যাচে ভারত দাপট দেখাচ্ছে, কখনো বোলিং-ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। এমন অবস্থায় স্বাগতিকেরা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১ ক্রিকেটার নিয়ে ব্যাটিং করতে পারবে কি না, সেটা নিয়ে জেগেছে শঙ্কা। শোয়েব বশিরকে নিয়ে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যে আপডেট দিয়েছে, সেখানে রয়েছে ধোঁয়াশা। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বাঁ হাতের আঙুলের চোটের কারণে শোয়েব বশিরের যে অবস্থা হয়েছে, সে জন্য তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ ইনিংসে আশা করি বোলিং করতে পারবে। তবে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে এই (লর্ডস টেস্ট) ম্যাচ শেষে পর্যবেক্ষণ করে জানা যাবে।’
শোয়েব ব্যথা পেয়েছেন গতকাল লর্ডসে তৃতীয় দিনে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট অ্যান্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই, এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৪.৫ ওভার বোলিং করে খরচ করেন ৫৯ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। শোয়েব নিয়েছেন ভারতের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের (১০০) উইকেট।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। তবে আজ চতুর্থ দিনে একটু চাপেই আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৫১ রান করেছে স্বাগতিকেরা। জো রুট (৩) ও হ্যারি ব্রুক (১) উইকেটে আছেন। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ডের আরেক দুই টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।

পদকের খুব কাছে গিয়েও হঠাৎ হিসাবটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। এশিয়ান গেমসের কাবাডিতে চায়নিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টানা দুই জয়ে যে স্বস্তি তৈরি হয়েছিল, জাপানের কাছে হারে সেটিই এখন পরিণত হয়েছে শঙ্কায়। আজ জাপানের বিপক্ষে জিতলেই পদক নিশ্চিত হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ৪০
৩ মিনিট আগে
২ নম্বর দলের সঙ্গে ৪১ নম্বর দলের ম্যাচ এমন হাড্ডাহাড্ডি হবে, সেটা কজনই বা কল্পনা করতে পেরেছিলেন! এখানে ভারত-জাপান ম্যাচের সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন। কার অবস্থান দ্বিতীয়, কে ৪১ নম্বরে সেটাও বুঝে ফেলার কথা। এই পুঁচকে জাপানকে হারাতেই ভারতের ঘাম ছুটে গিয়েছে। শ্রেয়াস আইয়া
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির শৈশবের ক্লাব বললে একবাক্যে অনেকেই বার্সেলোনার নাম বলবেন। বার্সার হয়েই একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। কিন্তু এটাই যে মেসির একমাত্র শৈশবের ক্লাব নয়। আর্জেন্টাইন তারকা খেলেছিলেন তাঁর এলাকা রোজারিওর এক ক্লাবে। এবার সেই ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
শুরুতেই সূচিতে পরিবর্তন। আজ মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬–২৭ মৌসুমের ফেডারেশন কাপের তিন ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আগামীকাল বিকেল তিনটায়।
৩ ঘণ্টা আগে