
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এ বিষয়ে আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিষয়টি হচ্ছে, খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো; কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময়ে আমরা কী বলি, দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যেকোনো দেশ, আমি বাংলাদেশ-ভারত, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ, এটা বলছি না; বলছি, দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা—এগুলোর মাধ্যমে এটা (টেনশন) কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটি করা হয়েছে।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাঁকে রাজনৈতিক যুক্তিতে, যেটা পত্রপত্রিকায় দেখেছেন, বলা হচ্ছে, ওকে নেওয়া হবে না, এ রকম সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।’
নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে বাদ দেওয়ার যুক্তি মানতে পারছেন না তথ্য উপদেষ্টা, ‘আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে, সে যুক্তিটা তো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে আরেকটু স্পষ্ট করার জন্য বললে তথ্য উপদেষ্টা বলেন, ‘আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২৪ মিনিট আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
২ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৩ ঘণ্টা আগে