Ajker Patrika

নিউজিল্যান্ডকে হারিয়েই সিরিজ জয়ের উৎসব করল ভারত

ক্রীড়া ডেস্ক    
নিউজিল্যান্ডকে হারিয়েই সিরিজ জয়ের উৎসব করল ভারত
নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডেতে ৩–১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ছবি: ক্রিকইনফো

মাউন্ট মঙ্গানুইয়েতে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। নিজেদের মাটিতে শেষ ম্যাচে ২২ রানে হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে খুইয়েছে স্বাগতিকেরা। এর আগে টি টোয়েন্টিতে ৩–২ ব্যবধানে জিতেছিল ভারত সেই জয়ের ধারা চালু রেখেছে ওয়ানডেতেও।

আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৫৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন অক্ষর প্যাটেল। অন্যদিকে একই রান করতে ৫৮ বল খরচ করে ঈশান কিষান। তিন চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন তিনি।

এ ছাড়া ২২ রান করে যোগ করেন শ্রেয়াস আইয়ার ও নিতিন ধীর। শেষদিকে মাত্র ৪ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অর্শদীপ সিং। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন তিনটি করে উইকেট। ম্যাথিউ ফিশার নেন দুই উইকেট।

জবাবে ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এ ছাড়া উইল ইয়ংয়ের ব্যাট থেকে আসে ২২ রান।

ভারতের হয়ে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়া অকিব নবী, যশ ঠাকুর ও নিতিন ধীর নেন একটি করে উইকেট।

দুর্দান্ত বোলিংয়ে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত