সাব্বির-আফিফদের নিয়েই বাংলাদেশের রাইজিং স্টারসের দল

৩৪ বছর বয়সী সাব্বির রহমানকে উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট রাইজিং স্টারস এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা নিয়ে কিছুটা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। এবার চূড়ান্ত দলেও জায়গা পেলেন এই ব্যাটার।
সাব্বির ছাড়াও বাংলাদেশের রাইজিং স্টারস এশিয়া কাপের ১৫ সদস্যের দলে আছেন আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান, সাব্বির রহমান, রকিবুল হাসান, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ রুবেল, ইফতেখার হোসেন ইফতি।









