রবিনের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করবে তাঁর দল।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলো মাহফিজুল ইসলাম রবিনের। এই ব্যাটারকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচেই অভিষেক হলো তাঁর। টেস্টে বাংলাদেশের ১১২তম ক্রিকেটার রবিন।
চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ১০ ইনিংসে রবিনের ব্যাট থেকে আসে ৬৭২ রান। ব্যাটিং গড় ৭৪.৬৬। একটি ডাবল সেঞ্চুরির দেখাও পান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে ১ হাজার ১৪৫ রান আছে রবিনের নামের পাশে।
পেস সহায়ক উইকেটের হওয়ায় এই টেস্টে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদের সঙ্গে একাদশে আছেন ইবাদত হোসেন। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।
একনজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন।









