
ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করে ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন এই ব্যাটার। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে তাওহীদ হৃদয়ের প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। কিন্তু রেকর্ড ভেঙেই থামেননি বাংলাদেশি ব্যাটার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে একসঙ্গে গড়েছেন একাধিক ইতিহাস।
বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করলেন হৃদয়।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ত্রিপল সেঞ্চুরির কীর্তি ছিল কেবল দুজনের—রাকিবুল হাসান ও তামিম ইকবালের। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল। এরপর ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার তাঁদের পাশে নাম লেখালেন হৃদয়।
এই ইনিংস খেলার পথে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। এতদিন রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের দখলে। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি।
আগের দিন ২০৪ রানে অপরাজিত থাকা হৃদয় পরদিন আবার ব্যাটিংয়ে নেমে ধাপে ধাপে এগিয়ে যান তিন অঙ্কের আরেকটি মাইলফলকের দিকে। দ্বিতীয় সেশনেই পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
হৃদয়ের ইতিহাস গড়া ত্রিপল সেঞ্চুরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রেজাউর রহমান রাজা। বাংলাদেশ ‘এ’ দল অষ্টম উইকেট হারানোর সময় হৃদয়ের নামের পাশে ছিল ২২৫ রান। এরপর ১০ নম্বরে নামা রাজার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। ৪৫০ বলে ত্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে পচেফস্ট্রুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন হৃদয়। ছয় বছর পর সেই একই মাঠে এবার ব্যক্তিগত কীর্তির নতুন অধ্যায় লিখলেন তিনি।

উইন্ডহোকে চলছে নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ চলাকালীন সময়েই প্রোটিয়াদের বদলাতে হয়েছে দল। এই দল পরিবর্তনে এক জন যেমন পেলেন দুঃসংবাদ, আরেক জনের মিলল সুখবর।
৩২ মিনিট আগে
৩ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ব্যাটিং-বোলিংয়ে দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই টেস্ট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের ফাইনালে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কোনো এক বিশ্বকাপের সময় নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানালেন এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়। নিয়মিত বিরতিতে হওয়া এই হামলায় প্রাণ হারাচ্ছেন নাম না জানা অনেকে। বাসাবাড়ি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যত্র। এবার এক টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে রাশিয়ার হামলায়।
২ ঘণ্টা আগে