
অস্ট্রেলিয়ায় সবশেষ সফরে বাংলাদেশ ইতিহাস গড়লেও হাসেনি মুশফিকুর রহিমের ব্যাট। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের ফিফটি—সব কিছু থাকলেও মুশফিকের নেই কোনো ফিফটি। তাঁদের মধ্যে শুধু উন্নতি হয়েছে মুশফিকের। সতীর্থদের কারও অবনতি হয়েছে, কেউবা আগের জায়গাতেই আছেন।
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেলেও ম্যাকাইতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ইতিহাস গড়ার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশফিক। তাঁর রেটিং পয়েন্ট ৬৭২। অস্ট্রেলিয়া সিরিজে তিন ইনিংস খেলে সর্বসাকল্যে করেন ৭০ রান। যার মধ্যে ম্যাকাইতে দ্বিতীয় ইনিংসে তাঁর ২৯ রানের অপরাজিত ইনিংসটিও প্রশ্নের মুখে পড়েছে। কারণ, সে সময় তিনি টেইলএন্ডারদের স্ট্রাইক দিচ্ছিলেন।
৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৩৪ নম্বরে রয়েছেন লিটন দাস। লিটন তিন ইনিংস ব্যাটিং করে অস্ট্রেলিয়া সফরে রানের খাতাই খুলতে পারেননি। এক ধাপ পিছিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে শান্ত। অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১১৫ রান আসে তাঁর ব্যাটে। সিরিজে সর্বোচ্চ দুই রানসংগ্রাহক ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ করেন ১৮৪ ও ১৫৭ রান।
অস্ট্রেলিয়া সিরিজের পর পিছিয়েছেন সাদমান ইসলাম-মুমিনুল হকরাও এক ধাপ করে পিছিয়েছেন। ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে মুমিনুল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে। ৬৬ নম্বরে থাকা সাদমানের রেটিং পয়েন্ট ৪৫৯। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে সাদমান ও মুমিনুল করেন ৪৬ ও ৮৮ রান। এছাড়া টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার ডেরায় নিয়েছেন ২ উইকেট।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট এবং ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে অনেক অদলবদল হয়েছে। সেরা দশে এসেছেন ওলি রবিনসন। ৮৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ষষ্ঠ বোলার তিনি। এগিয়েছেন পাঁচ ধাপ। দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ১৬ উইকেট। হেডিংলি ও লর্ডসে জিতে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এছাড়া কলম্বোতে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ড্র করে সোনাল দিনুশা লম্বা লাফ দিয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ২৫ নম্বরে তিনি। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪২০ রান। ব্যাটিং করেছেন ১৪০ গড়ে।
৮৭২ রেটিং নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক। সেরা তিনে জায়গা অদলবদল হয়েছে জসপ্রীত বুমরা ও ম্যাট হেনরির। দুই ও তিনে থাকা হেনরি ও বুমরার রেটিং পয়েন্ট ৮৬১ ও ৮৫৩। হেনরি এক ধাপ এগিয়েছেন। বুমরা পিয়েছেন এক ধাপ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের পরিবর্তনটা বোলারদের মতোই। ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হ্যারি ব্রুক। সেরা তিনে জায়গা অদলবদল হয়েছে স্টিভ স্মিথ ও জো রুটের। দুই ও তিনে থাকা স্মিথ ও রুটের রেটিং পয়েন্ট ৮৪০ ও ৮২০। স্মিথ এক ধাপ এগোলেও রুট পিয়েছেন এক ধাপ।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৫ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৫ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৬ ঘণ্টা আগে