সৌরভ গাঙ্গুলির ঘরের মাঠ ইডেন গার্ডেনস। এই মাঠে ‘প্রিন্স অব কলকাতা’ কত কীর্তি না গড়েছেন! তবে গত রাতে প্রিয় স্টেডিয়ামে বসে সেখানে গড়া এক রেকর্ড হাতছাড়া হতে দেখলেন এক ইংরেজ ‘বাবু’র হাতে।
সৌরভের কিইবা করার ছিল! সেই কবেই ব্যাট-প্যাড তুলে রেখে এখন অন্য কাজে মন দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন শক্ত হাতে। কলকাতার দাদা এখন অবশ্য মাঠের কার্যক্রমে ফিরেছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে আছেন তিনি।
আইপিএলে শুরুর দিকে সৌরভ খেলেছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্বও ছিল তাঁর কাঁধে। তবে মহারাজ এখন দিল্লিতে। সেই দিল্লির সঙ্গে কলকাতার ম্যাচ ছিল গত রাতে। সেই ম্যাচে সৌরভের দিল্লি হেরেছে ৭ উইকেটে। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ১৬.৩ ওভারে করে ১৫৭ রান। এর আগে দিল্লি ৯ উইকেটে করে ১৫৩ রান।
কলকাতার জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ফিলিপ সল্ট। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ৬৮ রান। এই ইংরেজের হাতেই ইডেন গার্ডেনসের রাজত্ব হারালেন সৌরভ। রাজত্ব হারানোটা মাঠে বসেই দেখলেন তিনি। সল্ট ভেঙে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়কের ১৪ বছরের পুরোনো রেকর্ড। সেটিও কলকাতার হয়ে নিজের প্রথম মৌসুমে।
ইডেন গার্ডেনসে আইপিএলে এক মৌসুমে এত দিন সর্বোচ্চ রান ছিল সৌরভের। ২০১০ সংস্করণে ৭ ইনিংসের ৩৩১ রান করেছিলেন তিনি। গত রাতে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৬৮ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সল্ট। কলকাতার হয়ে এবারই প্রথম খেলতে আসা ২৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার এই মাঠে ৬ ইনিংসে করে ফেলেছেন ৩৪৪ রান।
ইডেনে আইপিএলের এক সংস্করণে তৃতীয় সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের। ১০ বছর ধরে কলকাতার হয়ে খেলা এই ক্যারিবীয় তারকা ২০১৯ সালে ৭ ইনিংসে করেন ৩১১ রান। ২০১৮ সংস্করণে ৯ ইনিংসে ক্রিস লিন করেন ৩০৩ রান।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৩ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে