আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ।
আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার।
এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৪ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৬ ঘণ্টা আগে