
জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাজে সময়ের চক্রে ঘুরপাক খাচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে অজিরা এরই মধ্যে সিরিজ খুইয়েছে। এবার ধবলধোলাই এড়ানোর আগমুহূর্তে খেল আরেক ধাক্কা। একসঙ্গে দুই ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে। শেষ ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন নাথান এলিস ও জোয়েল ডেভিস। পাঁজরের চোটে পড়ায় এলিসের প্রোটিয়া সিরিজ শেষ হয়ে গেল। ডেভিস পেয়েছেন হ্যামস্ট্রিংয়ের চোট।
এলিস দারুণ ছন্দে আছেন। এ মাসে এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে ১২ উইকেট। যার মধ্যে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে নিয়েছেন ৯ উইকেট। হারারেতে গত ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে প্রথমবার পেয়েছেন ফাইফার। ডারবানে প্রোটিয়া সিরিজের প্রথম ওয়ানডেতেও ৩ উইকেট নিয়েছেন। জোহানেসবার্গে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে চার ওভার বোলিং করার পর বাঁ পায়ের পেশিতে চোট অনুভব করায় আর বোলিং করতে পারেননি।
এলিস যে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছেন, সেই ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে নামেন ডেভিস। ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশে ডেভিসের খেলা হচ্ছে না। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে অভিষেকই হয়নি।
পচেফস্ট্রুমে আগামীকাল অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়ার এখন ফিট পেসার মাত্র চারজন। প্রথম দুই ওয়ানডেতে না খেলা প্যাট কামিন্স একাদশে ফিরতে পারেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা মিচেল স্টার্কও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেন। প্রথম দুই ম্যাচ খেলা জশ হ্যাজলউডকে শেষ ওয়ানডেতে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। জ্যাভিয়ের বার্টলেটের একাদশে জায়গাটা একরকম নিশ্চিত। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি বার্টলেট প্রোটিয়া সিরিজেই তুলে নিয়েছেন। জোহানেসবার্গে পরশু দ্বিতীয় ওয়ানডেতে ২৮ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৫০ রান।
নিজের অবস্থার আরও পরীক্ষা-নিরীক্ষা ও পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য দেশে ফিরবেন এলিস। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ফিট অবস্থায় তাঁকে চাইছে অস্ট্রেলিয়া। ১৩, ১৫ ও ১৮ নভেম্বর হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের তিন ওয়ানডে। অস্ট্রেলিয়ার চলমান আফ্রিকা সফরে পাঁজরের চোটে পড়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় পেসার হলেন এলিস। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই একই ধরনের চোটে পড়েছিলেন বিলি স্ট্যানলেক।
ওয়ানডে সিরিজ শেষে লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ৯ অক্টোবর ডারবানে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা দুই দলের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ।
১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপ টাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮০, ৭৫ ও ৭২.২২ শতাংশ। অস্ট্রেলিয়া কদিন আগে ঘরের মাঠে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশের বিপক্ষে।

জাপানে ক্রিকেট হওয়াটাই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। বৃষ্টির বাগড়ায় এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—চার দলই কোয়ার্টার ফাইনাল না খেলে উঠে গেছে সেমিফাইনালে। এমনকি সেমিতেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
৩১ মিনিট আগে
২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসিকে খুঁজে নেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার তরুণ তারকা। সেই আলিঙ্গনের পর থেকেই মুহূর্তটি ফুটবলপ্রেমীদের আলোচনায় ছিল। এবার ইয়ামাল জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় পা রাখছে আর্জেন্টিনা। পরশু ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই অধ্যায়। এ ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি ইতিমধ্যে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) এবারের আসরে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যমের বরাতে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, এপিএলে অংশ নিতে কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র বা এনওসি দেবে না পিসিবি।
৩ ঘণ্টা আগে