Ajker Patrika

পা ঠিক থাকলে পরের বিপিএলও খেলবেন মাশরাফি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৭: ২৪
পা ঠিক থাকলে পরের বিপিএলও খেলবেন মাশরাফি

ক্যারিয়ারের সোনালি সময় অনেক আগেই পার করেছেন মাশরাফি বিন মর্তুজা। তবু খেলার প্রতি টান থাকার জন্য খেলে যাচ্ছেন তিনি। তা না হলে ৪০ বছর বয়সেও বল হাতে নিতেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

আবার সময়টাও মাশরাফির পক্ষে নয়। কেননা, পুরোনো পায়ের চোটে ভুগছেন তিনি। এই চোটের কারণেই বিপিএলের শুরুর দিকে তাঁর না খেলার কথা ছিল। কিন্তু তিনি শুরু থেকেই খেলছেন। গতকাল সিলেটে হ্যাটট্রিকে হারের পর আবার জানিয়েছেন, পা ঠিক থাকলে সামনের বিপিএলেও তিনি খেলবেন। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে, হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল...সর্বশেষ বছরের মতো যদি ফুল খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’ 

আগামী বিপিএলেও খেলতে চান মাশরাফি। ছবি: বিসিবি

নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানালেও তাঁকে নিয়ে আলোচনা হোক এমনটা চান না মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটে যারা অবদান রাখবে, তাদের নিয়েই আলোচনা করা উচিত বলেছেন, ‘আর টপিক শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো বা... ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, তাদের নিয়ে চিন্তা করতে হবে। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদেরও। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’ 

আর তাঁকে নিয়ে সমালোচনার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘আমি কোনো দিনও আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। এটা আমার অভ্যাস না। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয়, তাদেরই নিয়ে চিন্তা করে, জয়ীদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। শুধু ক্রিকেটে নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই দেখবেন, যদি আপনি ভালো করেন, সেটাই মানুষ এসে বলবে। খারাপকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে আমরা যারা খেলছি, তারা চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত