লম্বা সময় পর সফর করতে যাচ্ছে বাংলাদেশ এ দল। করোনা-পরবর্তীতে নিজেদের প্রথম সফরে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে তারা। আজ এক বিবৃতিতে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে। স্বাভাবিকভাবেই চার দিনের সিরিজের দলে জায়গা হয়নি তাদের। আপাতত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে তাদের।
চার দিন ও এক দিনের দুই সিরিজের স্কোয়াডেই রয়েছেন মোট ১১ জন খেলোয়াড়। শুধু চার দিনের ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন সাদমান ইসলাম, ফজলে রাব্বি, তানভির ইসলাম ও মোহাম্মদ এনামুল হক। শুধু এক দিনের ম্যাচের সিরিজে রয়েছেন সৌম্য, নাইম শেখ, সাব্বির ও রাকিবুল হাসান।
আগামী ৩১ তারিখ উইন্ডিজে যাবেন তারা। এরপর ৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট থেকে। এক দিনের সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সব ম্যাচ হবে সেইন্ট লুসিয়ায়।
চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
এক দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২৮ মিনিট আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
৩ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
৩ ঘণ্টা আগে