Ajker Patrika

বৃষ্টি ভাসিয়ে নিলে ভারত-পাকিস্তান ম্যাচে যে ফল হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি ভাসিয়ে নিলে ভারত-পাকিস্তান ম্যাচে যে ফল হবে

পাকিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে ভারত। পাড়ি দিতে হলে দুর্দান্ত কিছুই করতে হতো পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের। কিন্তু পাকিস্তান যেন শুরুতেই পিছিয়ে গেল। ৪৩ রানে টপ অর্ডারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারিয়েছে তারা। 

আউট হয়ে ফিরলেন ইমাম উল হক ও বাবর আজম। পাকিস্তানের ১৭ রানে জসপ্রিত বুমরাহর ফুল লেংথের বল ডিফেন্স করতে গিয়ে ইমামের ব্যাটে লেগে স্লিপে শুভমান গিলের হাতে জমা পড়ে। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। লক্ষ্য যখন বড়, অধিনায়কের দায়িত্বও বেড়ে গিয়েছিল অনেক। দারুণ কিছু করতে হতো বাবর আজমকে। কিন্তু ওয়ানডে র‍্যাংঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার সেরকম কিছু করতে পারলেন কই। 

হার্দিক পান্ডিয়ার ইনসুইং বুঝেই উঠতে পারেননি বাবর। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল অফস্টাম্পে গিয়ে লাগে। ২৪ বলে ১০ রানে ফেরেন তিনি। ১১ ওভারে ৪৪ রান হলেই প্রেমাদাসা স্টেডিয়ামে নামে বৃষ্টি। 

এখনো পিচ এবং মাঠের বড় একটা অংশ কাভারে ঢাকা। ২০ ওভার না হলে ম্যাচের ফলও হবে না। যদি বৃষ্টি ম্যাচ ভাসিয়ে নেয়, তাহলে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। 

এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পেয়েছে তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত। 

রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দারুণ শুরুটা এনে দিয়েছিলেন গতকালই। ১০০ বলে দুজনে তুলেছিলেন ১২১ রান। এরপরে বাকি ইনিংসটা লেখা হলো কোহলি ও লোকেশের কাব্যিক ইনিংসে। ৪৭ তম সেঞ্চুরি করে উড়ন্ত উদ্যাপন করলেন কোহলি। প্রায় ৬ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে, লোকেশও নিংড়ে দিলেন নিজেকে। তুলে নিলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত