
পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় পরশু নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেওয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান।
সুপার এইটের লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টিকিট ইতিমধ্যে কেটে রেখেছে তারা। তাই এই ম্যাচ নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তাটা পাকিস্তানের। কারণ নিউজিল্যান্ড জিতে গেলে যে বাড়ি ফেরার টিকিট ধরতে হবে বাবর-শাহিনদের।
৩ পয়েন্টের পাশাপাশি +৩.০৫ নেট রানরেট নিয়ে দ্বিতীয় গ্রুপের দুইয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ বা ততোধিক রানে হারলেই কাজটা একটি সহজ হবে পাকিস্তানের জন্য। সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই ইংল্যান্ডের জয় ও তাদের জয়ের সমষ্টিগত রানের হিসাব অন্তত ৭০ হতে হবে। রান তাড়ার ক্ষেত্রে যদি ইংল্যান্ড ১৫১ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারে জেতে, একই লক্ষ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪.৪ ওভারে জিততে হবে।
যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। আর নিউজিল্যান্ডের হারের পর যদি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তখন পাকিস্তানের পয়েন্ট হবে ২।

অসুস্থ বাবাকে দেখতে বিশ্বকাপের মাঝে তড়িঘড়ি করে বাড়ি ফিরেছিলেন রিংকু সিং। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন রিংকুর বাবা খানচাঁদ সিং। ক্যানসারে আক্রান্ত খানচাঁদ মারা গেছেন।
৩০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার এখন কোনো সমীকরণ নেই। যেকোনোভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোই এখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের লক্ষ্য। কিন্তু এখন যতটা নির্ভার ভারত থাকতে পারছে, আগে কি সেটা সম্ভব ছিল? মোটেই না। কারণ, অন্য এক ম্যাচের ফল এদিক-সেদিক হলেই ভারতকে পড়ে যেতে হতো সমীকরণে
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে খুব বাজেভাবে হেরেছিল ভারত। আর সে হারে দায় ছিল মূলত ব্যাটারদেরই। ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে গিয়েছিল ১১১ রানে। সেই ব্যর্থতার ঝাল ভারতীয় ব্যাটাররা গতকাল মেটালেন জিম্বাবুয়ের বোলারদের ওপর। তাঁদের বেধড়ক পিটিয়ে ভারত ৪ উইকেটে তুলেছে ২৫৬ রান, যা এই বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ।
১১ ঘণ্টা আগে
সিডনিতে আজ স্বস্তির পরশ নিয়ে আসে এক পশলা বৃষ্টি। অস্ট্রেলিয়ার শহরটিতে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দল পা রাখার পর থেকেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। তাই আবওহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা হয়ে ওঠে বেশ চ্যালেঞ্জিং। আজ রোদের ছায়া খুব একটা ছিল না এবং আকাশও ছিল মেঘলা।
১৪ ঘণ্টা আগে