Ajker Patrika

মুজারাবানিদের পিটিয়ে ঝাল মেটালেন সূর্যরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মুজারাবানিদের পিটিয়ে ঝাল মেটালেন সূর্যরা
জিম্বাবুয়ে বোলারদের বেধড়ক পিটিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে ৮৪ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে খুব বাজেভাবে হেরেছিল ভারত। আর সে হারে দায় ছিল মূলত ব্যাটারদেরই। ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে গিয়েছিল ১১১ রানে। সেই ব্যর্থতার ঝাল ভারতীয় ব্যাটাররা গতকাল মেটালেন জিম্বাবুয়ের বোলারদের ওপর। তাঁদের বেধড়ক পিটিয়ে ভারত ৪ উইকেটে তুলেছে ২৫৬ রান, যা এই বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ।

২৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভার খেললেও ৬ উইকেটে ১৮৪ রানের বেশি তুলতে পারেনি। তাতে ভারতের জয় ৭২ রানে। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ফোরের আশা জিইয়ে রাখল ভারত। তাদের এই জয়ে শেষ চার নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।

লিগ পর্বে দারুণ চমক দেখানো জিম্বাবুয়ে সুপার এইটে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ। গতকাল চেন্নাইয়ে ওপেনিংয়ে আসা ব্রায়ান বেনেট এক প্রান্ত আগলে রেখে ৫৯ বলে ৯৭ রান করে অপরাজিত থাকলেও দলটির অন্যান্য ব্যাটাররা চাহিদার সঙ্গে মানিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৩১ করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আর্শদীপ সিংহ।

সুপার এইটে প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। টস হেরে আগে ব্যাট করে সেই চেষ্টাটাই করেছেন ভারতীয় ব্যাটাররা। কম বল খেলে বেশি রান করার প্রতিযোগিতায় যেন মেতেছিলেন তাঁরা। তাতেই এই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর পেয়েছে ভারত। ফিফটি করেছেন দুজন—রান না পাওয়ার জন্য সমালোচিত অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। ফিফটি না পেলেও ২৫০‍+ স্ট্রাইকরেটের ইনিংস খেলে দলে অবদান রেখেছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।

৩ ওভার ৩ বলেই স্কোরবোর্ডে ৪৮ জমা হওয়ার পর আউট হয়ে যান সঞ্জু স্যামসন। এরপর ৪২ বলে ইশান কিষাণ ও অভিষেক শর্মার ৭২ রানের জুটি। ১৫ বলে ২৪ রান করে ইশান আউট হয়ে যান। এরপর অভিষেকও আউট হয়ে গেলেও ৩০ বলে ৫৫ রান করেন তিনি। সমান ৪টি চার ও ছয়ে সাজানো তাঁর ইনিংস। উইকেটে এসে মাত্র ১৩ বল খেলেছেন সূর্যকুমার, কিন্তু আউট হওয়ার আগে ৩৩ রান করেছেন তিনি। শেষ ৫ ওভারে ভারত তুলেছে ৮০ রান। আর এর কৃতিত্ব অপরাজিত দুই ব্যাটার হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার। ২৩ বলে ৫০ করে অপরাজিত থাকেন হার্দিক। ১৬ বলে ২৭৫ স্ট্রাইকরেটে ৪৪ রান করেন ভার্মা। পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে ৮৪ রান যোগ করেন তাঁরা।

বল হাতে সবচেয়ে অমিতব্যয়ী ছিলেন রিচার্ড এনগাভারা; ৪ ওভারে দিয়েছেন ৬২ রান। ৫২ রান দিয়েছেন ব্র্যাড ইভান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত