হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুইয়ান বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়টা বেশিই গিয়েছিল রয় কাইয়ার ওপর দিয়ে। ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে নাজমুল যে ছয়টি ছক্কা মারেন, পাঁচটিই ছিল এই অফ স্পিনারের বলে। সেই কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি।
আইসিসি আজ জানিয়েছে, হারারে টেস্টে দায়িত্ব পালন করা ম্যাচ অফিশিয়ালদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ গঠন করা হয়েছে। ওই টেস্টে যদিও দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করে উইকেটের দেখা পাননি কাইয়া।
সাধারণত অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর আইসিসি স্বীকৃত কেন্দ্রে গিয়ে বোলিং পরীক্ষা দেওয়াই নিয়ম। তবে করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না। এখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ যাচাই করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। ভিডিও যাচাইয়ের পর যদি বিশেষজ্ঞ প্যানেল কাইয়ার বোলিং অ্যাকশন অবৈধ বলে রায় দেয়, তবে সেটি চ্যালেঞ্জ করার সুযোগ আছে তাঁর সামনে।
তখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পুনরায় যাচাই করবে আইসিসির আরেকটি বিশেষজ্ঞ প্যানেল। সে প্যানেলও যদি একই রায় দেয়, আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন কাইয়া। তবে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারবেন।
আইসিসির রায় আসার আগ পর্যন্ত অবশ্য বোলিং চালিয়ে নিতে সমস্যা নেই কাইয়ার।

৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
২৮ মিনিট আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
১ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৭ ঘণ্টা আগে