
২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
কদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে আফ্রিদির পুরোনো এক ঝগড়ার ঘটনা ভাইরাল হয়েছে। সেখানে কুকুরের মাংসের কথা উল্লেখ করেন ইরফান। আফ্রিদিকে ধুয়ে দেওয়ায় ইরফানের ওপর কানেরিয়া অনেক খুশি হয়েছেন। এক্সে কানেরিয়া বলেন, ‘ইরফান ভাই। আপনি সঠিক কথা বলেছেন। তিনি (আফ্রিদি) সব সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পছন্দ করেন। কারও পরিবার বা ধর্ম টেনে আনেন।ক্লাস ও ভদ্রতা তার মধ্যে নেই বললেই চলে।’
ইরফানের সঙ্গে আফ্রিদির ভাইরাল ঝগড়ার ঘটনা মূলত ২০০৬ সালের। ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছরের পুরোনো ঘটনার প্রসঙ্গে ইরফান বলেন, ‘২০০৬ সালে আমরা ফ্লাইটে দুই দল করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে বলেছিলাম, “বাচ্চা কেমন আছো?” আমি বলেছিলাম, “তুমি আমার বাপ হলে কবে?”
ইরফান-আফ্রিদির ১৯ বছর আগের পুরোনো ঘটনার সাক্ষী ছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক। ইরফান বলেন, ‘আমার পাশে তখন রাজ্জাক বসে ছিল। তাকে জিজ্ঞেস করেছিলাম, “এখানে কী কী মাংস পাওয়া যায়।” সে এটা-ওটা বলতে থাকলে আমি ফের জিজ্ঞেস করেছিলাম, “কুকুরের মাংস কি পাওয়া যায়?” অবাক হয়ে বলল, “এটা বলছো কেন?” আমি বললাম, “সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়ে এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’
১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া এখন তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহতের ঘটনায় দুই দেশের মধ্যে ‘যুদ্ধংদেহী মনোভাব’ চলে আসে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো সাবেক ভারতীয় ক্রিকেটাররা তখন সামাজিক মাধ্যমে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পোস্ট করেছিলেন। কানেরিয়া তখন এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলেছেন তিনি। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭৬ উইকেট পেয়েছেন পাকিস্তানি এই লেগস্পিনার।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
৫ ঘণ্টা আগে