শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সহজেই হারলেন লিটন-শান্ত-মাহমুদউল্লাহরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে ১৮৮ রান করার পর ডিএলএস পদ্ধতিতে ৩৭ ওভারে ১৯৭ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ৭৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই যে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে সাকিববিহীন বাংলাদেশ দল জিতবে, এমনটা আশা করেনি কেউ। কিন্তু মাঠে দলের লড়াইয়ের যে প্রত্যাশা করা হয়েছিল, সেটি পূরণ করতে পারেনি দল। ব্যাটিংয়ে আশানুরূপ ব্যাটিং হয়নি। লক্ষ্য ছোট হওয়ায় মারকুটে ইংলিশ ব্যাটারদের সেভাবে বিপাকেও ফেলতে পারেননি বোলাররা।
দলীয় ৯ রানে অবশ্য ডেভিড মালানকে ফিরিয়ে দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ তো আর শুধু মালাননির্ভর নয়! জনি বেয়ারস্টো মোস্তাফিজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২১ বলে করে গেলেন ৩৪। এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে ২৬ রানে অপরাজিত থাকলেন জো রুট। আর মঈন আলী ৩৯ বলে ৫৬ রান করলে ২৪.১ ওভারেই জিতে যায় ইংল্যান্ড। বস্তুত ইংলিশ ব্যাটাররা খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে। বেয়ারস্টো, মঈনের ব্যাটিং স্ট্রাইকরেট ১৬১.০০ ও ১৪৩.৫৮। বাটলারের ৩০ রানের ইনিংসটির স্ট্রাইকরেট ২০০.০০!
এর আগে প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলতে নেমে প্রথম পাঁচ ওভারেই ফিরে যান লিটন দাস (৫) ও শান্ত (২)। দুজনকেই ফেরান রিস টপলি। ওপেনার তানজিদ হাসান মার্ক উডের শিকার হওয়ার আগে ৪৫ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
আগের ম্যাচের মতো এ ম্যাচেও তানজিদের রানপ্রাপ্তি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক দিক। তবে বেশি রান করায় তানজিদকে ছাড়িয়ে গেছেন চার নম্বরে নামা মিরাজ। ডেভিড উইলির শিকার হওয়ার আগে ৮৯ বলে করেছেন ৭৪ রান। ১০টি চারে সাজানো তাঁর ইনিংস। মিরাজের উইকেটে আসার আগে ২১ বলে ১৮ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ, এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি হৃদয়ও। কারেনের শিকার হওয়ার আগে ১৩ বলে করেছেন ৫ রান।
বাংলাদেশ ইনিংসের ৩০ ওভার পর বৃষ্টি আনাগোনায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৭ ওভারে। শেষ ৭ ওভারে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

নারী ফুটবল দিয়ে এশিয়ান গেমসে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। জাপানের নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে ম্যাচ। কঠিন গ্রুপে বাংলাদেশের সঙ্গী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলেরই র্যাঙ্কিং বাংলাদেশের ওপরে। বাটলার গতকাল সংবাদ সম্মেলনে তাই শুরুতেই বাস্তবতার কথাটা বলে রেখেছেন,
২৮ মিনিট আগে
আবারও প্রতিভাবান পেসার ও স্পিনার খোঁজার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দেশজুড়ে শুরু হতে যাচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে।
৩৮ মিনিট আগে
এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন থামছেই না। পুরুষদের পর এবার নারী এশিয়া কাপেও মহসিন নকভিকে ঘিরে তৈরি হলো একই ধরনের পরিস্থিতি। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জয়ের পর তাঁর কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী দল। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান
১ ঘণ্টা আগে
ছয় বছর আগে ইউএস ওপেনের ফাইনালে দুই সেটে এগিয়েও শিরোপা হাতছাড়া করেছিলেন আলেক্সান্ডার জভেরেভ। সেই আক্ষেপ এবার ঘুচেছে। ফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৬-৩, ৭-৬(২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন জার্মান তারকা। চলতি মৌসুমে রোলাঁ গারোঁর পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
১ ঘণ্টা আগে