মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচে জাসপ্রিত বুমরাকে বোলিং ওপেন করতে না দেখে ধারাভাষ্যকক্ষে অবাক হয়েছিলেন কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার। বুমরার বদলে হার্দিক পান্ডিয়া কেন প্রথম ওভার করতে এসেছেন সেদিন, বুঝতে পারছিলেন না দুই সাবেক ব্যাটার।
ইরফান পাঠান তো অনুযোগের সুরে সামাজিক মাধ্যমে পোস্টই দিলেন এভাবে—‘বুমরা কোথায়?’ ভারতের সাবেক বাঁহাতি পেসারের প্রশ্নটা যে হার্দিককে উদ্দেশ্য করেই ছিল, সেটা না বললেও চলে। পরে গুজরাট টাইটানসের বিপক্ষে মুম্বাই ৬ রানে হারলে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনা আরও গতি পায়।
তবে সেদিনের সবকিছুকে যেন গতকাল হার্দিকের অধিনায়কত্ব ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডির মন্তব্যে তেমনি প্রতিধ্বনি হচ্ছে। মুম্বাই অধিনায়কের কঠোর সমালোচনা করেছেন ক্রিকইনফোতে। টি-টোয়েন্টি সংস্করণে বুমরার মতো সেরা পেসার থাকার পরও কেন প্রথম ১০ ওভারে একটি মাত্র ওভার করানো হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ম্যাচ শেষে ক্রিকইনফোতে মুডি বলেছেন, ‘সব সংস্করণে না হলেও যখন টি-টোয়েন্টিতে আপনার কাছে বিশ্বের সেরা বোলার আছে, তাকে কীভাবে প্রথম ১০ ওভারে একটি মাত্র ওভার করান! আরও অবিশ্বাস্য লাগে, যখন দ্বিতীয় ওভার করতে আসে ইনিংসের ১৩তম ওভারে। ততক্ষণে ম্যাচ শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে।’
বুমরাকে পাওয়ার প্লেতেই কমপক্ষে দুই ওভার করানো উচিত ছিল বলে মনে করেন মুডি। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ বলেছেন, ‘পাওয়ার প্লেতে সব সময় লক্ষ্য থাকতে হবে উইকেট নেওয়ার এবং সে সেরা উইকেট শিকারি। আর সে সব সময় সেরা উইকেট শিকারিই থাকব। বুমরার এই সামর্থ্য অনুযায়ী তাকে অবশ্যই পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করাতে হতো।’
হার্দিকের নেতৃত্বকে সাধারণ মানের বলে জানিয়েছেন ইরফান। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে, হার্দিকের অধিনায়কত্ব সাধারণ মানের। যখন প্রতিপক্ষের ব্যাটাররা ধ্বংসলীলা চালাচ্ছে, তখন বুমরাকে দূরে সরিয়ে রাখাটা আমার বোধগম্যের বাইরে।’
মুডি ও ইরফান ভুল বলেননি। বুমরা যখন দ্বিতীয় স্পেলে আসেন, তার আগেই হায়দরাবাদ ১২ ওভারে ১৭৩ রান তোলে স্কোরবোর্ডে। পরে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে রেকর্ড ২৭৭ রান, যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। লক্ষ্যে তাড়া করতে নেমে নিজেরাও দুর্দান্ত ব্যাটিং করলেও ২৪৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই। ফল ৩১ রানে আইপিএলে তাদের টানা দ্বিতীয় পরাজয়।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে