অবিশ্বাস্য এক টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন জেমস অ্যান্ডারসন। শুরুটা যেখানে হয়েছিল, সেই লর্ডসে বিদায় জানালেন ইংল্যান্ড কিংবদন্তি। তাঁর বিদায়ী টেস্টে আজ তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানে জিতেছেন ইংলিশরা।
বিদায়ের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন অ্যান্ডারসন। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষবারের মতো মাঠে নামার আগে ৪২ বছর বয়সী পেসারকে ‘গার্ড অব অনার’ দেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা।
অ্যান্ডারসনকে শ্রদ্ধা জানিয়েছেন ভক্ত-সমর্থকেরা। সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও সম্মান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের ক্রিকেট কিংবদন্তি এক্স-এ অ্যান্ডারসনকে নিয়ে লেখেন, ‘ভক্তদের জন্য ২২ বছরের অবিশ্বাস্য বোলিং স্পেল শেষ করলেন। এমন অ্যাকশন, স্পিড, অ্যাকুরেসি, সুইং, ফিটনেসসহ আপনাকে বোলিং করতে দেখাটা ছিল আনন্দের। আপনার খেলা দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’
বাংলাদেশি ব্যাটার মুশফিকর রহিম তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জিমি অ্যান্ডারসন! আপনার সুন্দর অবসর সময় কামনা করছি। আপনি সত্যিকারের কিংবদন্তি।’
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘শুভ অবসর, জিমি অ্যান্ডারসন! এই খেলাটির জন্য আপনার অবিশ্বাস্য নিবেদন, দক্ষতা, অনুরাগ প্রমাণ হয়ে আছে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত ও প্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে