Ajker Patrika

ভারত-পাকিস্তান একপেশে লড়াইয়ের ম্যাচে হঠাৎ ‘আগুন’, দেখে নিন কিছু মুহূর্ত

মাঠের পারফরম্যান্সে এখন ভারত-পাকিস্তান লড়াই দেখা যায় না বললেই চলে। দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটাও হয়েছে ‘নিরামিষ’। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১২৭ রান। এই রান তাড়া করে ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। মাঠের লড়াই একপেশে হলেও পরিস্থিতি ‘উত্তপ্ত’ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে করমর্দন না করে হনহন করে ড্রেসিংরুমে পৌঁছে দরজা বন্ধ করে দিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ম্যাচের কিছু মুহূর্ত।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৯
ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ২ উইকেটে ৪২ রান তোলার পরও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের উইকেট নেওয়ার পর ভারত উদযাপন করেছে এভাবেই। ছবি: এএফপি

পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৪০ রান সাহিবজাদা ফারহান করলেও তিনি খেলেছেন ৪৪ বল। পাকিস্তানি ওপেনার মেরেছেন ১ চার ও ৩ ছক্কা। ছবি: এএফপি

ভারতের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা করতে পেরেছেন শুধু শাহিন শাহ আফ্রিদিই। ৯ নম্বরে নেমে ১৬ বলে ৪ ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। একটা সময় পাকিস্তানের ১০০ পেরোনো নিয়েই যখন শঙ্কা ছিল, শাহিনের শেষের তাণ্ডবে ১২৭ পর্যন্ত যেতে পারে দল। ছবি: এএফপি

ব্যাটিংয়ে সায়েম আইয়ুব মেরেছেন গোল্ডেন ডাক। কিন্তু ভারত যখন ব্যাটিংয়ে নামে, তখন লড়াইটা হয়ে যায় কেবল ভারত ও সাইমের। ভারতের ৩ উইকেটের তিনটিই নিয়েছেন সাইম। শুবমান গিল স্টাম্পিং, অভিষেক শর্মা ক্যাচ, তিলক ভার্মা বোল্ড—তিন ভারতীয় ব্যাটার তিন রকম আউট হয়েছেন। ছবি: এএফপি

১৬তম ওভারের পঞ্চম বলে পাকিস্তানি চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিমকে ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ৭ উইকেটের জয় নিশ্চিতের পর শিবম দুবেকে (বাঁয়ে) নিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত