
মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দল ছেড়ে চলে যেতে হলো কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। অবশ্য এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে এবারই যে প্রথম, তা নয়। বরং চুক্তির মেয়াদ শেষের আগেই কোচ বদল করাই যেন বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এসব জেনেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন ফিল সিমন্স।
কোচ হয়ে বাংলাদেশে আসার পর গতকালই প্রথম সংবাদ সম্মেলন করেছেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। সেখানেই তিনি বললেন, ‘আন্তর্জাতিক কোচের প্রতিটি চাকরিই হট সিট। বাংলাদেশে কাজটা হয়তো বেশি কঠিন। তবে আমার কাজটা হবে, খেলোয়াড়েরা যাতে নিজের মতো করে খেলতে পারে, উপভোগ করতে পারে, ম্যাচ জিততে পারে, সেটা নিশ্চিত করা।’
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া নিয়ে ক্যারিবিয়ান কোচ আরও বলে গেলেন, ‘গত দুই দিন আমার চমৎকার সময় কেটেছে। আমি বলব না, এই দুই দিন আমার কঠিন সময় কেটেছে। তরুণেরা আগের চেয়ে ভালো পারফর্ম করছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে জেতাটা চাট্টিখানি কথা নয়। তরুণদের খেলায় উন্নতি আনাটা কঠিন কাজ। তবে তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, তাদের (শেখার) ইচ্ছে আছে।’
সাকিব আল হাসানকে কেন্দ্র করে গত দুই দিন উত্তাল ছিল মিরপুরের হোম অব ক্রিকেটের আশপাশ। বাইরের এসব ব্যাপারও নজর এড়ায়নি সিমন্সের। তবে তিনি মনোযোগটা রাখতে চান শুধু ক্রিকেটেই, ‘বাইরের কিছুর দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কাজ মাঠে মনোযোগ ধরে রাখা। আমি কেবল সেই বিষয়গুলোর ওপর ফোকাস করি, যেগুলো আমার নিয়ন্ত্রণে থাকে এবং সেটা হলো প্রস্তুতি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বছর পর বাংলাদেশ আবার টেস্ট সিরিজ খেলতে নামছে। এই সিরিজটিকে একটি বড় সুযোগ হিসেবেও দেখছেন সিমন্স, ‘বাংলাদেশ দল ঘরের মাঠে সব সময় অসাধারণ ক্রিকেট খেলে। সিরিজ জেতার দারুণ সুযোগ এটি। তবে দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত দল, তারাও ম্যাচ জিততে চাইবে। তাই সিরিজটি দুই দলের জন্যই কঠিন হবে।’

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে