ফিল সিমন্স

ভারতের বিপক্ষে জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে যেকোনো বিচারেই লিটন দাসদের চেয়ে এগিয়ে থাকবে সূর্যকুমার যাদবের দল। সেটা নিয়ে ভাবনা নেই ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ।

নিজের জন্মদিনে মেয়ের নাম জানালেন ভারতীয় ক্রিকেটার
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল

মুশফিক-মিরাজদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করলেন বাংলাদেশ কোচ
৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।

হাথুরু বাংলাদেশ দলে কী সংস্কৃতি চালু করেছিলেন, জানেন না সিমন্স
বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ‘কড়া হেডমাস্টার’ ট্যাগ জুড়ে গিয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের নামের পাশে। নিয়ম-শৃঙ্খলার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে কিছুটা ভিন্ন ধরনের সংস্কৃতি চালু করেছিলেন হাথুরু। যেগুলো আবার বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের অজানা।



