পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দিয়েই আলোচনা–সমালোচনায় ছিলেন শোয়েব মালিক। সেটার রেশ শেষ হতে না হতেই আবার পাকিস্তানি ব্যাটারের বিরুদ্ধে ‘ফিক্সিংয়ের’ অভিযোগ ওঠে। খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো বল দেওয়ায় তাঁর বোলিং নিয়ে সন্দেহ তৈরি হয়।
এই সন্দেহ করেছিলেন খোদ বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। গতকাল মালিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার পর পাকিস্তানি ব্যাটারের বিরুদ্ধে বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশনে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন মিজানুর। কিন্তু আজ বরিশালের স্বীকৃত ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজের কথার সুর পাল্টেছেন তিনি।
স্পিনার হয়েও এক ওভারে তিনটি নো বল করা নিয়ে শোয়েব মালিকের বিপক্ষে ফিক্সিংয়ের যে গুঞ্জন, ভিডিও বার্তায় তার তীব্র নিন্দা জানিয়েছেন মিজানুর। বলেছেন, ‘শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা বলতে শুনেছি। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় এবং সে তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’
অথচ, একদিন আগেই মালিকের তিনটি নো বল তদন্তের দাবি করেন মিজানুর। তিনি বেসরকারি চ্যানেলটিকে বলেছিলেন, ‘এটা (আকসুর তদন্ত) করা উচিত। যদি করে খুব ভালো হয়। মানে এক ওভারে তিনটা নো বল করবে অফ স্পিনার। এটা আসলে অস্বাভাবিক। এটার কারণেই আমরা ম্যাচ হেরেছি।’
সেই ঘটনার জেরেই নাকি মালিকের সঙ্গে চুক্তি শেষ করেছে বরিশাল এমনটি শোনা যাচ্ছে। অবশ্য মালিককে ছেড়ে দেওয়ার সময় ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না মালিকের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলেই দুবাইয়ে গিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। পরে সেখান থেকে আর ফিরে না আসার কথা জানিয়েছেন তিনি।
যাঁকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সেই মালিক পুরোপুরি বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই এসব ভিত্তিহীন গুজব। প্রত্যেকের উচিত তথ্যকে বিশ্বাস করা এবং ছড়িয়ে দেওয়ার আগে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা। মিথ্যা তথ্য সুনাম নষ্ট করতে পারে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে