Ajker Patrika

আইসিসির শাস্তি পেল শ্রীলঙ্কা-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আইসিসির শাস্তি পেল শ্রীলঙ্কা-পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা। রেহাই পায়নি পাকিস্তানও। ছবি: ক্রিকইনফো

রাওয়ালপিন্ডিতে আজ শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শ্রীলঙ্কার জন্য ভুলে যাওয়ার মতো। পাকিস্তানের আগুনে বোলিংয়ে লঙ্কানরা গুটিয়ে গেছে ৯৮ রানেই। এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও পেল শ্রীলঙ্কা। এমনকি রেহাই পায়নি পাকিস্তানও।

আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা-পাকিস্তানকে শাস্তির কথা নিশ্চিত করেছে। স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে পাকিস্তানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে শ্রীলঙ্কার জরিমানা ৫০ শতাংশ। এই অপরাধে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলই এক পয়েন্ট করে হারাবে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে স্লো-ওভার রেটের কারণেই মূলত শ্রীলঙ্কা-পাকিস্তান এই শাস্তি পেয়েছে।মাঠের দুই আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও রড টাকার, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন। ম্যাচ রেফারি ডিন কস্কার এই শাস্তি দিয়েছেন। পাকিস্তান সেই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৫ ওভার কম বোলিং করেছিল। শ্রীলঙ্কার ঘাটতি ছিল ১৫ ওভার। সময়ের ছাড় হিসাব দেওয়ার পর সেটা বিবেচনা করা হয়েছে।

আইসিসির প্লেয়ার ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো-ওভার সেটে প্রত্যেক কম ওভার বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানার নিয়ম রয়েছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রত্যেকেই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাতে এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩৫.৩ ওভারে ৯৮ রানে গুটিয়ে গেছে। পাকিস্তানও নেই স্বস্তিতে। ৩৭.২ ওভারে ৩ উইকেটে ১২১ রানে দিনের খেলা শেষ করেছে। লিড কেবল ২৩ রানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত