নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে আইপিএলে ঝড় তুলছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা পেসার উমরান মালিক। গতকাল দিল্লি ক্যাপিটালসের রোভম্যান পাওয়েলের বিপক্ষে করা উমরানের ১৫৬.৯ কিলোমিটার গতিতে করা বলটা এবারের আইপিএলের সবচেয়ে দ্রুততম বলও বটে।
উমরানের গতির রহস্য খুঁজতে চলছে আলোচনা। গতির রহস্য ফাঁস করে উমরানের কোচ রণধীর সিং শোনালেন ছাত্রের উত্থানের গল্প।
জম্মুতে উমরানদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তায়ি নদী। ১৭ বছর বয়সে কোমরে দড়িতে সাইকেলের দুই টায়ার বেঁধে প্রতিদিন নদীর তীরে দৌড়াতেন উমরান। টায়ারে ভরা থাকত বালু। অল্প বয়স থেকে কঠোর পরিশ্রমের ফল উমরান পেতে শুরু করেছেন বলে জানালেন তাঁর কোচ রণধীর, ‘প্রথম দিন উমরানের নেটে বল দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এত জোরে বল করত! বাধ্য হয়ে থামিয়ে দিয়েছিলাম। বলেছিলাম প্রতিদিন অনুশীলনে আসতে। কিন্তু এক দিন আসত, আবার সাত দিন আসত না। জানতে পারলাম, বিভিন্ন জায়গায় টেনিস বলে ক্রিকেট খেলে অর্থ উপার্জন করে।’
তখনই উমরানের গতির রহস্য জানতে পারেন রণধীর। ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে বলেছেন, ‘গতির রহস্য জানার চেষ্টা করি। তার কাছেই জানতে চাই, কী করে এতটা গতিতে বল করছে। উমরানই আমাকে জানাল বালুর ওপরে কোমরে টিউব পরে দৌড়ানোর কথা।’
জম্মুর ফলবিক্রেতা আব্দুর রশিদ মালিকের ছেলে উমরান এখন চান বাবা বিশ্রাম করুন। গুজরাট টাইটানসের বিপক্ষে ৫ উইকেট পাওয়ার পর প্রতিদিনই মানুষ ভিড় করে রশিদ মালিকের দোকানের সামনে। বাবাকে আর ফল বিক্রি করতে দিতে চান না উমরান।
দুই বছর আগে জরুরি অবস্থার মধ্যেও বের হয়ে যান অনুশীলন করতে। পুলিশ আটকালে পরে কমিশনারের সাহায্যে নিয়মিত অনুশীলন করার সুযোগ পান উমরান। ছেলের ক্রিকেটে প্রস্তুতির গল্পের কথা শুনিয়েছেন তাঁরা বাবা। বলেছেন, ‘কমিশনার সাহেব উমরান ও আব্দুস সামাদকে চিনতেন। ডেপুটি কমিশনার বিশেষ অনুমতি দিয়ে তাদের প্রতিদিন অনুশীলনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।’ উমরানের বাবার একটাই চাওয়া, যেন ভারতের জাতীয় দলে খেলার সুযোগ পান তাঁর সন্তান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩০ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে