
২০২৬ বিপিএল সামনে রেখে গত রাতে পাঁচ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের দল চূড়ান্ত হওয়ার পর সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য।
বিসিবি বিপিএলের পাঁচ দল চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউইয়র্ক প্রবাসী তাপস। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৪২ বছর বয়সী এই পেসার পোস্ট দিয়েছেন খোলা চিঠির আদলেই। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তারকা ক্রিকেটার লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের নতুন আসরেও আপনারা ম্যাচ ফিক্সিং ঠেকাতে পারবেন না। শুনলাম আপনারা বাজে এক দলকে নির্বাচিত করেছেন। যে দলের দায়িত্বে থাকা কর্মকর্তাই খারাপ। যদি এটা সত্যিই হয়, তাহলে আপনারা ম্যাচ ফিক্সিং জীবনেও এড়াতে পারবেন না। আমার ঘরোয়া ক্রিকেট চিরনিদ্রায় শায়িত হবে। দয়া করে আমাদের ক্রিকেটকে এসব ভূতের হাত থেকে বাঁচান।’
বিপিএল গভর্নিং কাউন্সিল গত রাতে টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, চ্যাম্পিয়নস স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপের রাজশাহী, ট্রায়াঙ্গেল সার্ভিসেসের চট্টগ্রাম ও ক্রিকেট উইথ সামিকে দেওয়া হয়েছে সিলেট দল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল পেয়েছে ৫ বছরের চুক্তিতে। এবার কোন দলের কী নাম হবে, এখনো চূড়ান্ত হয়নি। তাপস কোন ফ্র্যাঞ্চাইজিকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন, সেটা তিনি পরিষ্কার করেননি।
২০২৬ বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক যাচাই-বাছাইয়ে টেকে আটটি প্রতিষ্ঠান। এবার বিপিএলে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের নামে কোনো দল। তামিম ইকবালের নেতৃত্বে এই বরিশাল সবশেষ দুই বিপিএলেই শিরোপা জিতেছিল। এমনকি নোয়াখালীর প্রথমবার বিপিএলে অংশ নেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। আর্থিক শক্তি, ম্যানেজমেন্ট ও মোটিভেশন এবং অভিজ্ঞতা—এই তিনটি বিষয় যাচাইবাছাই করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে বলে গতকাল সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৫ ঘণ্টা আগে