
মেয়াদপূর্ণ হওয়ার ১০ মাস আগে বিসিবির সঙ্গে সর্বশেষ চুক্তি শেষ করেছিল রবি। সেটি ছিল ২০১৮ সালের আগস্টের ঘটনা। যে ইস্যুতে সেবার বিসিবির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিল মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি, এবার নতুন চুক্তিতে সেই সমস্যাগুলো আগেই পরিষ্কার করেছে উভয় পক্ষ।
নতুন চুক্তির শর্ত, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো খেলোয়াড় নতুন করে অন্য কোনো মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী কাজে জড়াতে পারবেন না। যাঁরা ইতিমধ্যে অন্য টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন, তাঁদের মেয়াদ পূর্ণ হলে চুক্তি নবায়ন করতে পারবেন না। আগের ধাপে এই আপত্তি জানিয়ে মেয়াদপূর্ণ হওয়ার আগে সরে গিয়েছিল রবি।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কেউ স্পনসরের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হতে পারবেন না। ইতিমধ্যে অন্য মোবাইল ফোন অপারেটরের সঙ্গে ক্রিকেটারদের যে চুক্তিগুলো আছে, সেগুলোর মেয়াদ তারা পুরো করতে পারবেন।’
গত পরশু আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের স্পনসর হিসেবে বিসিবির সঙ্গে গতকাল মিরপুরে চুক্তি স্বাক্ষর করেছে রবি। স্পনসর স্বত্ব ৫০ কোটি টাকা। এই সময়ে ১২টি হোম, ১১টি অ্যাওয়ে সিরিজ,৩টি আইসিসি ও ২টি এসিসি টুর্নামেন্ট রয়েছে।
২০১৭ সালে রবির সঙ্গে বিসিবির সর্বশেষ চুক্তি ৬০ কোটি পেরিয়েছিল। প্রথাগতভাবে এখন সেটি আরও বাড়ার কথা ছিল। তা নাহয়ে বরং আরও কমল। সবশেষ দারাজের সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল ৪০ কোটি ১০ লাখ টাকা। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু অবশ্য কম বলতে নারাজ, ‘পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় টাকার অঙ্ক কমেছে বলা যাবে না। সর্বশেষ ক্রিকেট দলের স্পনসর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তির অঙ্ক ছিল ৪০ কোটি ১০ লাখ টাকা। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। দারাজের তুলনায় ৯ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে