Ajker Patrika

স্বস্তিতে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ‘পথের কাঁটা’ বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০: ২২
স্বস্তিতে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ‘পথের কাঁটা’ বৃষ্টি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ছবি: ক্রিকইনফো

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষে এমনটা কি বলা যায়? কারণ, বৃষ্টি বাগড়া না দিলে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হয়তো লিড নিতে পারত। বাংলাদেশের ৪০০ রান পেরিয়ে লিড নিলে প্রোটিয়ারাই থাকত এগিয়ে। কিন্তু স্বাগতিকদের সাবলীল খেলার পথে বাদ সাধল বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ ৪০০ রান করেছে এবারই। প্রোটিয়ারা আজ তৃতীয় দিনের শুরুটা দারুণভাবেই করেছিল। কিন্তু লাঞ্চ বিরতির আগ মুহূর্তে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করার পর প্রথম সেশনের খেলা যেখানে শেষ হয়েছে, বৃষ্টির পর আর খেলাই হতে পারেনি। এখনো ১৪ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

তৃতীয় দিনের প্রথম সেশনটা যে পুরোপুরি বাংলাদেশের ছিল, সেটা বলার উপায় নেই। ক্যাচ মিসের পাশাপাশি বাজে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছে বাংলাদেশ। তবে যখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই বাদ সাধল বৃষ্টি। এমনকি বাজে আবহাওয়ার কারণে একটা সেশন চলে গেছে বৃষ্টির পেটে। চা পানের বিরতির পর কয়েক ঘণ্টা অপেক্ষা করেও লাভ হয়নি। এক সেশনেই আজ শেষ দিনের খেলা।

দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ৫৬ রানে অপরাজিত। আর সদ্য উইকেটে আসা কাগিসো রাবাদা ৫ রানে ব্যাটিং করছেন। তবে অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে মাঠ ছেড়েছেন। পরে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি। বাংলাদেশের হাসান মাহমুদ এরই মধ্যে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক।

৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেনকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত