Ajker Patrika

বাংলাদেশের ‘কামব্যাক’-এর সময়ই বৃষ্টির বাগড়া

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের ‘কামব্যাক’-এর সময়ই বৃষ্টির বাগড়া
বৃষ্টির কারণে এখনো বন্ধ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ছবি: ক্রিকইনফো

তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি যে বাংলাদেশের, সেটা বলার উপায় নেই। ক্যাচ মিসের পাশাপাশি বাজে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছে বাংলাদেশ। তবে যখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই বাদ সাধল বৃষ্টি। এমনকি বাজে আবহাওয়ার কারণে একটা সেশন চলে গেছে বৃষ্টির পেটে।

৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেনকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করার পর লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। তবে প্রথম সেশনের খেলা শেষে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মাঠ কাভারে ঢাকা। জোহানেসবার্গের আকাশ এখনো কালো মেঘে ঢাকা। বৃষ্টিও থামেনি।

লাঞ্চ বিরতির পর খেলা না শুরু করতে পারায় দেওয়া হয় চা পানের বিরতি। দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ৫৬ রানে অপরাজিত। আর সদ্য উইকেটে আসা কাগিসো রাবাদা ৫ রানে খেলছেন। তবে অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে মাঠ ছেড়েছেন। পরে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি। বাংলাদেশের হাসান মাহমুদ এরই মধ্যে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত