
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সেই লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সেই লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। সেরা দুইয়ে থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে আজ জয় চাই জ্যোতিদের।
হেরে গেলেও একটা সুযোগ থাকবে, তবে সেখানে ‘যদি’, ‘কিন্তু’র ব্যাপার আছে। বাংলাদেশের নেট রানরেট এখন + ১.০৩৩। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ যদি হেরে যায়, তখন বিশ্বকাপে খেলার জন্য জ্যোতিদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। বিকেলে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ৬। সে ক্ষেত্রে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে কারা সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট কাটবে, তা নির্ধারিত হবে রেট রানরেটের ভিত্তিতে।
তবে আশার কথা, আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে জ্যোতিদের নেট রানরেট ওয়েস্ট ইন্ডিজের (–০.২৮৩) চেয়ে ভালো। তাই আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও জ্যোতিদের টপকে বিশ্বকাপে যাওয়ার জন্য থাই মেয়েদের বেশ বড় ব্যবধানেই হারাতে হবে ক্যারিবিয়ান মেয়েদের।
তবে আজ জয়ের প্রত্যাশা জ্যোতিদের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, ‘হারলেও এই ম্যাচে ইতিবাচক অনেক দিক আছে দলের। শেষ ম্যাচে সেসব কাজে লাগাতে চাই।’
পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পারফরম্যান্সের রেকর্ডও বেশ ভালো জ্যোতিদের। নিজেদের মধ্যে ওয়ানডেতে শেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। বাকি ম্যাচটি হয়েছিল টাই। সুপার ওভারে নিষ্পত্তি হওয়া সে ম্যাচেও জয়ী দল ছিল বাংলাদেশ। তবে মোট ১৫ সাক্ষাতের পরিসংখ্যানে জয়ের পাল্লা কিন্তু দুই দলের পক্ষেই সমান। ওই টাই ম্যাচটি বাদ দিলে দুই দলই জিতেছে সাতটি করে ম্যাচ। মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়ে বাংলাদেশ। ৭ নম্বরে বাংলাদেশ। পাকিস্তান ৯ নম্বরে।
তবে পাকিস্তানের আছে ঘরের মাঠে খেলার সুবিধা। সেই সুবিধা নিয়েই চলতি প্রতিযোগিতায় স্বাগতিকেরা এখনো একমাত্র অপরাজিত দল। তাদের হারানোর চাপ জ্যোতিদের ওপর। অবশ্য ‘চাপ’ হিসেবে জ্যোতি দেখছেন না ম্যাচটিকে। চাপহীন থেকেই ক্রিকেট খেলতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘দেখো, যদি আমরা চাপ নিই, তাহলে শেষ ম্যাচে আমরা আমাদের শতভাগ দিতে পারব না। আমাদের টিমটা খুব ভালো, আমাদের শুধু ছন্দ দরকার। আমরা চাই দল হিসেবে খেলতে।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে