টানা ৮ ম্যাচ জিতে শেষ চার আগেই নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। অবশ্য শুধু শেষ চার নয়, সব মিলিয়ে ৯ জয়ে ১৮ পয়েন্টে এখন শীর্ষে আছে তারা। বিপিএলে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।
কুমিল্লার বিপক্ষে এই রানটাও হতো না যদি ছয়ে নেমে দুর্দান্ত ফিফটি না করতেন জিমি নিশাম। আজ রংপুরের শুরুটা হয় ধাক্কায়। দলীয় ৫ রানের মাথায় ৪ রানে আউট হন ব্র্যান্ডন কিং। তানভীর ইসলামের বলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা।
তবে এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর কাজটা করছিলেন সাকিব আল হাসান। অবশ্য তিনে নেমে ২৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ১৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। সাকিবের আউটের পরেই ম্যাচে একাই লড়াই চালিয়ে যান নিশাম। শেষ দিকের ব্যাটারদের নিয়ে দলকে ১৫০ রানের সংগ্রহ এনে দেন তিনি।
৪২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিশাম। ১৬৪.২৮ স্ট্রাইকরেটের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়। দলের প্রায় অর্ধেক রানই করে দিয়েছেন তিনি। রংপুরকে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার মুশফিক। অন্যদিকে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন রাসেলও। আরেক ক্যারিবিয়ান ম্যাথিউ ফোর্ড নিয়েছেন ২ উইকেট। টানা নবম জয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইলে নিশামের মতোই বোলিংয়ে দারুণ কিছু করতে হবে রংপুরের কোনো বোলারকে।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৮ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৪০ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে