
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট স্পষ্ট করে দিয়েছেন, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের সময়ের আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং সেই ভিত্তি অক্ষুণ্ন রেখেই প্রয়োজনীয় পরিবর্তন এনে দলকে আরও ধারালো করতে চান তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্টোকসের আকস্মিক অবসরের জেরে আবারও ইংল্যান্ডের টেস্ট নেতৃত্বে ফিরেছেন রুট। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্তও তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। ল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, ‘গত চার বছরে আমরা যেসব ভালো কাজ করেছি, সেগুলো ধরে রাখতে চাই। বাজ এবং বেন দায়িত্ব নেওয়ার আগে যেখানে ছিলাম, সেখানে ফিরে যেতে চাই না।’
গত চার বছরে গড়ে ওঠা কাঠামো ভেঙে নতুন করে শুরু করাটা ভুল সিদ্ধান্ত হবে বলেই মনে করেন রুট, ‘আমাদের লক্ষ্য হবে সেই পরিকল্পনাকে আরও উন্নত করা, কিছু জায়গায় পরিবর্তন আনা এবং বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে পৌঁছানো।’
ম্যাককালামের অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে নতুন এক পরিচিতি পেলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বিশেষ করে অ্যাশেজে বড় ব্যবধানে হারের পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজেও দলকে বিব্রত করেছে মাঠের বাইরের কিছু শৃঙ্খলাজনিত ঘটনা।
এসবের প্রেক্ষাপটে রুট ইঙ্গিত দিয়েছেন, তার নেতৃত্বে দল কিছু বিষয়ে আরও কঠোর হবে। তবে তিনি মাঠের বাইরের আচরণ নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। রুট বলেন, ‘গত চার বছর একজন ক্রিকেটার হিসেবে আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। তারা যেভাবে আমাকে খেলাটাকে নতুনভাবে দেখতে শিখিয়েছে, তা থেকে আমি অনেক উপকৃত হয়েছি। তাই সবকিছু ভেঙে ফেলার কোনো প্রশ্নই আসে না। তবে কিছু জায়গায় আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ ও দৃঢ় হতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ দিয়েই দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রুট। ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট। আর ইংল্যান্ড দলের নতুন প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নেবেন চলতি বছরের শেষ দিকে।

সাফের অধীনে নেপাল থাকলেও আপাতত ফিফার নিষেধাজ্ঞায় আছে তারা। তাই টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি নির্দিষ্ট সময়সীমার আগে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তবেই খেলতে পারবে সাফে। সেক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আগামীকালের ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবেন লিটন।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার ফুটবলে আরও চার বছর কাজী সালাহউদ্দিনের নেতৃত্বই থাকছে। ভুটানের থিম্পুতে আজ অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন বাংলাদেশের সাবেক এই ফুটবলার। ফলে কংগ্রেসের অনুমোদনের মধ্য দিয়ে টানা পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হিসেবে
৩ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে এরই মধ্যে মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তাঁর সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার আরেক ফুটবলার রদ্রিগো দি পলকেও। এমএলএস মৌসুম পুনরায় শুরুর পর এটাই ছিল তাঁদের প্রথম অনুশীলন। দুজনকেই কলম্বাসের বিপক্ষে ম্যাচের জন্য দলে রাখছেন প্রধান কোচ গিয়েরমো হোয়োস।
৫ ঘণ্টা আগে